কোষ্ঠকাঠিন্যে ভোগার পর ক্যানসার ধরা পড়ল ব্রিটেনের এক শিশুর

শিশুর মা ভিক্টোরিয়া স্টেইনটন (Victoria Stainton) জানিয়েছেন, তাঁর ছেলে হ্যারিসনের শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছিল ব্রিটেনের ৮ বছর বয়সী এক শিশু। কিন্তু চিকিৎসকের কাছে যাওয়ার পরে জানা গেল ক্যানসারে আক্রান্ত ওই খুদে। ব্রিটেনের লিংকনশায়ারের বাসিন্দা ওই শিশু।

শিশুর মা ভিক্টোরিয়া স্টেইনটন (Victoria Stainton) জানিয়েছেন, তাঁর ছেলে হ্যারিসনের শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রাথমিকভাবে মনে করেছিলেন কোষ্ঠকাঠিন্যের কারণে এমনটা হচ্ছে। কিন্তু বুকের এক্স-রে করার পরে দেখা যায় ছেলেটির ফুসফুসে ভরে রয়েছে তরল। শিশুটির মা বলেন, ‘আমার খালি চোখে আমি দেখতে পাচ্ছি যে আমার ছেলের সঙ্গে কিছু গুরুতর ঘটনা ঘটেছে। এক্স-রেতে দুটি ফুসফুস চিহ্নিত করা সম্ভব হচ্ছিল না।

ভিক্টোরিয়া স্টেইনটন (Victoria Stainton) নামের ওই মহিলা আরও বলেন, ‘এক ঘন্টার মধ্যে হ্যারিসনের বুকের মধ্যে ড্রেন ঢুকিয়ে দুই লিটার সংক্রামিত তরল বের করা হয়েছিল। তিন সপ্তাহের মধ্যে মোট আট লিটার তরল রক্ত-সহ ফুসফুস থেকে নিষ্কাশন করা হয়েছিল।’ ২০২২ সালের নভেম্বর মাসে শিশুটির মা জানতে পারেন তাঁর সন্তানের টি-সেল লিম্ফোব্লাস্টিক লিম্ফোমা (T-Cell Lymphoblastic Lymphoma) রয়েছে। শিশুটিকে হাসপাতালে চিকিৎসা শুরু করা হয়। সপ্তাহে তিনবার কেমোথেরাপি, রক্ত ​​জমাট বাঁধার ঝুঁকি কমাতে প্রতিদিন দুবার রক্ত ​​পাতলা করার জন্য ইনজেকশন, আট লিটারের বুকের ড্রেন এবং একটি ক্যাথেটার দিয়েছিলেন চিকিৎসকরা।

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক