হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিন সকালে জলখাবারে কী খাওয়া হবে, তা নিয়ে অনেকেরই চিন্তার শেষ নেই। একঘেয়ে খাবারের বদলে স্বাদে নতুনত্ব আনতে বাড়িতেই বানিয়ে নিতে পারেন ছোলার স্যান্ডউইচ। প্রোটিন সমৃদ্ধ ছোলা দিয়ে তৈরি এই পদ পেট ভরিয়ে রাখার পাশাপাশি দৈনন্দিন খাদ্যতালিকায় পুষ্টির জোগান দিতেও সাহায্য করতে পারে। বিশেষ করে যাঁরা নিরামিষ খাবারের মাধ্যমে প্রোটিনের চাহিদা মেটাতে চান, তাঁদের জন্য এই পদ হতে পারে ভাল বিকল্প।

উপকরণ 

সেদ্ধ কাবলি ছোলা-১ কাপ 

পাউরুটি- ৬টি পাউরুটির টুকরো

পেঁয়াজ-১টি

টম্যাটো-১টি

 শসা- পরিমাণমতো 

ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ

টক দই- ১-২টেবিল চামচ

লেবুর রস-সামান্য 

গোলমরিচের গুঁড়ো-সামান্য 

নুন-স্বাদমতো

ইচ্ছা হলে সামান্য কাঁচালঙ্কা কুচিও দিতে পারেন। স্যান্ডউইচ সেঁকার জন্য প্রয়োজন অল্প মাখন বা ঘি।

আরও পড়ুনঃ অল্প উপকরণেই জমে যাবে ভোজ! বানিয়ে ফেলুন চিংড়ি বাটি চচ্চড়ি

প্রণালী

প্রথমে সেদ্ধ ছোলা একটি পাত্রে নিয়ে ভাল করে চটকে নিন। তবে একেবারে মিহি না করে কয়েকটি ছোলা আস্ত রাখলে খেতে ভাল লাগবে। এ বার তার মধ্যে পেঁয়াজ, টম্যাটো, শসা ও ধনেপাতা কুচি মিশিয়ে দিন। সঙ্গে টক দই, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো ও নুন দিয়ে সব উপকরণ ভাল করে মেখে নিন। এরপর পাউরুটির একটি টুকরোর উপর ছোলার মিশ্রণ সমান ভাবে ছড়িয়ে দিন। তার উপর আর একটি পাউরুটির টুকরো চাপা দিয়ে স্যান্ডউইচ তৈরি করুন। এ বার গরম তাওয়া বা স্যান্ডউইচ তৈরির যন্ত্রে অল্প মাখন কিংবা ঘি দিয়ে দু’পিঠ সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত সেঁকে নিন।

ছোলায় থাকা প্রোটিন শরীরের পেশি গঠন ও ক্ষয়পূরণে সাহায্য করে। অন্য দিকে, খাদ্যআঁশ হজমে সহায়তা করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে পারে। সঙ্গে টাটকা সব্জি যোগ করলে খাবারে ভিটামিন ও খনিজের পরিমাণও বাড়ে। সকালের জলখাবার কিংবা বিকেলের হালকা খিদে মেটাতে এই স্যান্ডউইচ পরিবেশন করতে পারেন। অতিরিক্ত মাখন ও মেয়োনিজ এড়িয়ে চললে খাবারটি তুলনায় হালকা রাখা সম্ভব।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

করবা চৌথে শুক্রের উদয়, সতর্ক থাকুন ৪ রাশির জাতক-জাতিকারা

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩