আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু নাবালিকার, অসুস্থ আরও ৪

নিজস্ব প্রতিনিধি: রাতের খাবারে পরিবারের সকলে মিলে খেয়েছিলেন বড়া। সেই বড়া তৈরি ডাল, ডিম আর বেসন দিয়ে। এই খাবারের বিষক্রিয়ায় (FOOD POISON) মৃত্যু হলো এক নাবালিকার। অসুস্থ হয়ে একই পরিবারের ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।

নদিয়ার হালিশহরের কুমোরপাড়া এলাকার ঘটনা। মৃতার নাম শ্রেয়সী দে। বয়স মাত্র ৮। মৃতার মা সহ ওই পরিবারের আরও ৪ জন ভর্তি কল্যাণীর হাসপাতালে। পরিবার সূত্রে খবর, গত সোমবার রাতে বড়া খেয়েছিলেন তাঁরা। এরপরেই হয় পেট খারাপ। বারবার শৌচালয়ে গিয়েও অবস্থার উন্নতি না হলে তাঁদের ভর্তি করা হয় জেএমএ হাসপাতালে। ওই রাতেই মৃত্যু হয় নাবালিকার। চিকিৎসকরা জানিয়েছেন, খাবারে বিষক্রিয়াতেই ঘটেছে মৃত্যু ও অসুস্থতার ঘটনা।

মৃতার মা শিখা দে, দাদু গোপাল দে, দিদা বুলবুল দে এবং মাসি সুভদ্রা দে হাসপাতালে চিকিৎসাধীন। তবে সুভদ্রা’র শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর, মৃতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আজ শুক্রবার দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। 

Published by:

Share Link:

More Releted News:

ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

‘কালো স্করপিওতে করে কয়েকশো কোটি টাকা এসেছে ভবানীপুরে,’ বিস্ফোরক দাবি মমতার

ভোটের ৪৮ ঘণ্টা আগে হাওড়ার বালি ও লিলুয়া থানার আইসি’কে সরিয়ে দিল কমিশন

বাইরে থেকে আসা দিল্লিভাষীদের দাদাগিরি – গুন্ডাগিরি মানবো না ,হুংকার শতাব্দীর

স্বামী রাজের হয়ে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন শুভশ্রী

ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দিয়ে উত্তর কলকাতার রোড শোয়ে ঝড় তুললেন মোদি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ