Loading live market data...
Loading active stocks...
Connecting...

বাংলাদেশের সব বিমানবন্দর থেকে করোনার বিধি-নিষেধ প্রত্যাহার

টানা তিন বছর বাদে করোনা সংক্রান্ত বিধি-নিষেধ প্রত্যাহার করল বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে আসায় দেশের সমস্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে করোনা সংক্রান্ত বিধি-নিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। শনিবার বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের এক আধিকারিক এ তথ্য জানিয়েছেন।

করোনার বিধি-নিষেধ প্রত্যাহার করার ফলে বড় কিংবা ছোট বিমানে যাত্রী আনা-নেওয়ার যে সীমা ছিল, তা আর থাকছে না। অর্থা‍ৎ বিমানে যত আসন সেই পরিমাণ যাত্রী বহণ করা যাবে। তাছাড়া বাংলাদেশে প্রবেশ এবং প্রস্থান করার সময়ে কোনও যাত্রীকে করোনার ভ্যাকসিন নেওয়ার সার্টিফিকেট দেখাতে হবে না। কোনও যাত্রীকে আরটি-পিসিআর কোভিড টেস্ট বা হেলথ ডিক্লারেশন ফরমও পূরণ করতে হবে না। সেই সঙ্গে প্রত্যেকের জন্য মাস্ক পরার বিধিনিষেধও শিথিল হলো। তবে সৌদি আরবে যারা হজ করতে যাবেন তাদের ওই দেশের স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ মানতে হবে।

২০২০ সালের মার্চে দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পরেই কোভিড বিধি-নিষেধ চালু করেছিল বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। ফলে বিমানে চড়ার ক্ষেত্রে একাধিক নিয়ম মেনে চলতে হচ্ছিল যাত্রীদের। চলতি মাসের শুরুতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় করোনা অতিমারী নিয়ে জারি হওয়া বিশেষ সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

‘‌বাংলা ও বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতেই চলবে’‌, শপথের পর বার্তা মুখ্যমন্ত্রীর

শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় পর ৬০০০ লাড্ডু বিলি হল ঝাড়গ্রামে, উৎসবের মেজাজ জঙ্গলমহলে

বলিউডে নারী-পুরুষ পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন

হুগলি থেকে বাইকে চেপে শুভেন্দুর শপথে হাজির ‘বাইক বাবা’

নদিয়ায় সন্দেহজনক বস্তু উদ্ধার, বোমা ভেবে আতঙ্কিত স্থানীয়রা

জঙ্গলমহলের মাটি থেকে শুভেন্দুর মন্ত্রিসভায় ক্ষুদিরাম, আদিবাসী সংস্কৃতি বজায় রাখলেন

‘‌পার্টি চায় আমি–শুভেন্দু একসঙ্গে কাজ করি’‌, শপথের দিন দাবি দিলীপের

প্রতিমাসে ১০,০০০ টাকা পেনশন,কীভাবে পাবেন এই দুর্দান্ত স্কিমের সুযোগ?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

‘কম্পাস’-এর শুটিং চলাকালীন গর্ভপাত অভিনেত্রী অন্বেষার, অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি! আর কোন কোন তারকা মাতাবেন মঞ্চ?

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ