ABVP’র ছাত্র-যুবদের রাজনীতির মন্ত্র দেবেন ‘জাত গোখরো’

আগামী ২ জুন কলকাতায় ‘Lead Bengal Students Conclave’ কর্মসূচীর আয়োজন করেছে ABVP। সেখানেই আমন্ত্রণ জানানো হয়েছে মিঠুনকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম জীবনে বাম সমর্থক। যদিও সক্রিয়া রাজনীতি করতেন না। পরে যোগ দেন তৃণমূলে। শুরু হয় সক্রিয় রাজনীতি। হন রাজ্যসভার সদস্যও। পরে সেই দল থেকেও সরে যান। যোগ দেন বিজেপিতে। এখনও সেখানেই আছেন। ভোট এলেই তাঁর পা পরে বঙ্গে। দেখা যায় বিজেপির হয়ে প্রচারে। দেন গরমাগরম ডায়লগও। যদিও তাতে রাজনৈতিক ভাবে বিজেপি বাংলার মাটিতে লাভবান হয়েছে একথা কেউ জোর গলায় বলতে পারবেন না। কিন্তু ফের তাঁর ডাক পড়েছে কলকাতায়। যোগ দেবেন তিনি গেরুয়া ব্রিগেডের তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা RSS’র ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা ABVP’র এক বিশেষ কর্মসূচীতে। সেখানেই তিনি রাজনীতির মন্ত্র দেবেন সংগঠনের ছাত্র ও যুব সদস্যদের। নজরে ‘জাত গোখরো’ মিঠুন চক্রবর্তী(Mithun Chakrabarty)।

আরও পড়ুন জেনে নিন KMC’র নতুন Parking Fee’র রেট

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আগামী ২ জুন কলকাতায় ‘Lead Bengal Students Conclave’ কর্মসূচীর আয়োজন করেছে ABVP। সেখানেই আমন্ত্রণ জানানো হয়েছে মিঠুনকে। বাঙালি এই ভারত বিখ্যাত অভিনেতার সঙ্গে ABVP’র যোগ এই প্রথমবার তৈরি হতে চললেও RSS’র সঙ্গে অবশ্য তাঁর যোগসূত্র আগেই তৈরি হয়ে গিয়েছে। ২০১৯ সালের অক্টোবরে নাগপুরে RSS’র সদর কার্যালয়ে গিয়েছিলেন মিঠুন। সেদিন তিনি প্রায় এক ঘণ্টা স্বরসঙ্ঘ চালক মোহন ভাগবতের সঙ্গে কথাবার্তা বলেছিলেন। ২১’র ভোটের প্রচারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একমঞ্চে দেখা গিয়েছিল তাঁকে। সম্প্রতি দিল্লির তৈরি করা বঙ্গ বিজেপির শীর্ষ কোর কমিটিতে স্থান পেয়েছেন মিঠুন। তবে বঙ্গ বিজেপির(Bengal BJP) কর্মসূচিতে তাঁকে দেখা যাচ্ছে না। কেন বঙ্গ বিজেপির কোনও অনুষ্ঠানে তাঁকে দেখা যাচ্ছে না তা তিনি নিজে যেমন কোনওদিন খোলসা করেননি, তেমনি খোলসা করেনি পদ্মশিবিরও। তবে এবার তাঁকে দেখা যাবে ABVP’র অনুষ্ঠানে।  

আরও পড়ুন নতুন বিমানবন্দর পাচ্ছে উত্তরবঙ্গ, নেপথ্যে মমতা ও মোদি

এখন প্রশ্ন উঠেছে ABVP’র অনুষ্ঠানে মিঠুন ছাত্র যুব্দের কী পরামর্শ দেবেন আর কেনই বা তাঁকেই আমন্ত্রণ জানানো হল? এই বিষয়ে ABVP’র তরফে কিছু না জানানো হলেও সূত্রে জানা গিয়েছে, সংগঠনের ছাত্র-যুবরা কার্যত হতাশায় ভুগছেন। বিজেপি একের পর এক নির্বাচনে হেরে চলেছে। সেই হার দেখতে দেখতে সংগঠনের সদস্যরা কার্যত মুষড়ে পড়েছেন। তাই তাঁদের ভোকাল টনিক দিয়ে চাঙ্গা করতেই ডাকা হয়েছে মিঠুনকে। বলিউডে তাঁর মতো সফল ও কৃতী বাঙালি ব্যক্তিত্ব যদি সঠিক পরামর্শ দেন ছাত্র ও যুবদের, তাহলে তাঁরা হয়তো এই হতাশা কাটিয়ে উঠতে পারবে। সেক্ষেত্রে তাঁরা পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে বিজেপি জন্য ঝাঁপাতে পারবে। সল্টলেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র বা EZCC-তে এই কর্মসূচি হবে। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে সঙ্ঘ প্রতিনিধিরা তাতে অংশ নেবেন।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের