আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রোহিত-বিরাটদের নতুন জার্সিতে রিয়ালের ছোঁয়া

নিজস্ব প্রতিনিধি:  আগামী ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা। তার আগে বিসিসিআই-এর নতুন কিট স্পনসর হিসেবে যুক্ত হয়েছে জার্মান সংস্থা অ্যাডিডাস। জার্মান সংস্থাটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি হয়েছে পাঁচ বছরের।

কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। সেটা হল রিয়াল মাদ্রিদ তো আর ক্রিকেট খেলে না। আর রোহিত শর্মারা ফুটবল খেলেন না। তাহলে রোহিতদের জার্সিতে কেন রিয়াল মাদ্রিদের ছোঁয়া দেখা যাবে?

আসলে তা নয়, ব্যাপারটি হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে রোহিত-বিরাটদের জন্য নতুন জার্সি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে জার্মান সংস্থা অ্যাডিডাস। আর সেই নতুন জার্সিতে যেন রিয়াল মাদ্রিদের জার্সির সঙ্গে মিল রয়েছে বলে মনে করছেন ক্রিকেট ভক্তরা। সাদা রঙের জার্সির কাঁধের কাছে থাকছে নীল রংয়ের তিনটি স্ট্রাইপ। যা রিয়ালের জার্সিতে দেখা যায়। একঝলকে কেউ দেখলে মনে করবেন যে এটি রিয়াল মাদ্রিদেরই জার্সি। কিন্তু বুকের কাছে লাগানো থাকছে বিসিসিআই-এর লোগো। যা দেখে ভুল ভাঙবে ক্রিকেটপ্রেমীদের।

আরও জানতে পড়ুন: শ্রীভূমিকে হারিয়ে মহিলা শিল্ড ট্রফি জয় লাল-হলুদের

মনে রাখা প্রয়োজন, এই জার্মান কিট প্রস্তুতকারক সংস্থাটি বর্তমানে রিয়াল মাদ্রিদের সঙ্গেও জড়িয়ে রয়েছে। এবং চলতি মরশুমে রিয়ালের জার্সি আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রোহিতরা যে সাদা রংয়ের জার্সি পরে অজিদের বিরুদ্ধে মাঠে নামবেন সেই দুটি জার্সিকে পাশাপাশি রাখলে মনে হতেই হবে যে দুটোই রিয়াল মাদ্রিদের জার্সি। সেই কারণে ক্রিকেটপ্রেমীদের ভুল ভাবাটাতে অন্যায়ের কিছু নেই।

প্রসঙ্গত, অ্যাডিডাসের তৈরি এই জার্সি গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়। তবে একধরনের নয়, তিন ধরনের ক্রিকেটের জন্য তিন রকমের জার্সি প্রকাশ করা হয়েছে। এছাড়া অনুশীলনের জন্য রোহিতদের আলাদা করে ট্র্যাকসুট, জার্সিও সরবরাহ করা হয়েছে অ্যাডিডাসের তরফ থেকে।

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাইয়ের কাছে হেরে আইপিএলের প্লেঅফে খেলার স্বপ্ন শেষ হার্দিকদের

ব্যর্থ হার্দিক-সূর্যরা, চেন্নাইয়ের বিরুদ্ধে ১৫৯ রান তুলতে হিমশিম খেল মুম্বই

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা, অধিনায়ক কে?

বাংলাদেশি ক্রিকেটারদের দুপুরের পাতে ‘ডাল-আলু ভর্তা-গরুর মাংস’ বন্ধ

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ