বিধানসভায় গিয়ে ফিরহাদ, অরূপ ও মলয়ের ঘরে আড্ডা দিলেন দিলীপ!

আচমকাই বিধানসভায় শীতকালীন অধিবেশন চলাকালীন পরিবহণ মন্ত্রী, আইন ও পূর্ত মন্ত্রী ও বিদ্যুৎ মন্ত্রীর ঘরে গিয়ে ঢুঁ মারেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন বিধায়ক, বর্তমানে মেদিনীপুরের সাংসদ। দিলীপ ঘোষের বুধবারের বিধানসভা যাত্রায় শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। এতদিন বঙ্গে রাজনীতি করলেও কোনওদিন বিধানসভায় নিজের দলের বাইরে নূন্যতম সৌজন্যতা দেখাতে যান নি দিলীপ ঘোষ। কিন্তু আচমকাই বিধানসভায় শীতকালীন অধিবেশন চলাকালীন পরিবহণ মন্ত্রী, আইন ও পূর্ত মন্ত্রী ও বিদ্যুৎ মন্ত্রীর ঘরে গিয়ে ঢুঁ মারেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

বুধবার আচমকাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে হাজির হন দিলীপ ঘোষ। কিছুক্ষণ কথাবার্তা বলেন শুভেন্দুর সঙ্গে। চলে মহা ও হাসি ঠাট্টা, ঘরে ছিলেন বিধায়ক অশোক লাহিড়ি। তখন অবধি ছিল সবই ঠিক। কিন্তু আচমকাই সেই ঘর থেকে বেড়িয়ে সোজা চলে যান পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের ঘরে। তারপরেই জল্পনা শুরু হয়। সকলেই খোঁজ করতে শুরু করেন এটা কী হল? সেখানে কিছুক্ষণ কথা বলে পূর্ত ও আইন মন্ত্রী মলয় ঘটকের ঘরে দীর্ঘক্ষণ আড্ডা দেন মেদিনীপুরের সাংসদ, তারপরেই যান বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ঘরে। খড়গপুর সদরের বিধায়ক থাকাকালীন এই কাজ করেন নি কিন্তু আচমকা বুধবার তৃণমূল নেতা-মন্ত্রীদের ঘর ঘুরছেন দেখে আশ্চর্য হন সকলেই। যদিও দিলীপ ঘোষ জানিয়েছেন, এটা নেহাতই সৌজন্য সাক্ষাৎ।

রাজনীতিতে এই সৌজন্যতা কমে গিয়েছে, তার মাঝেই এই নজির গড়লেন দিলীপ ঘোষ।

১৪ জুন থেকে খারাপ সময় শুরু এই ৪টি রাশির জাতকদের, জেনে নিন প্রভাব ও প্রতিকার

আজকের রাশিফল: নৈরাশ্যের মধ্যেও আশার আলো ধনু রাশির জাতকদের

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক