ইষাণ নয়, ভরতকেই প্রথম একাদশে দেখতে চাইছেন গাভাসকর

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৭ তারিখ থেকে ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচের দু দিন আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় দলের প্রথম একাদশে কাঁদের চাইছেন জানিয়ে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর।

সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুনীল গাভাসকর বলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের উইকেটরক্ষক হিসেবে আমি সবসময় চাইবো ইষাণ নয়, খেলুক কেএস ভরত। তার কারণ হিসেবে তিনি জানান, ঋষভ পন্থ ও কেএল রাহুল নেই চোটের কারণে। কাজেই এই জায়গায় ভরতই একমাত্র পছন্দ। কেননা ওঁর গাভাসকর-বর্ডার ট্রফিতে খেলার অভিজ্ঞতা আছে। যেটা ইষাণের নেই। কাজেই এইরকম একটা ম্যাচে ভরতকেই খেলানো উচিত।

এরপর ভারতের ব্যাটিং লাইনআপ সম্বন্ধে বলতে গিয়ে গাভাসকর বলেন, ওপেনার হিসেবে অজিদের বিরুদ্ধে মাঠে নামকু রোহিত এবং শুভমন। ৩ নম্বরে চেতেশ্বর পূজারা, চারে বিরাট এবং ৫ নম্বরে অজিঙ্কা রাহানে এবং ৬ নম্বরে গাভাসকর দেখতে চাইছেন উইকেটরক্ষক কেএস ভরতকে। তাঁর মতে, ৭ নম্বরে ব্যাট হাতে মাঠে নামুক রবীন্দ্র জাদেজা। আর এটাই হওয়া উচিত ভারতের ব্যাটিং লাইনআপের তালিকা। তারপর একে একে আসুক অশ্বিন, সামি, সিরাজরা।

আরও জানতে পড়ুন: ফুটবলকে বিদায় জানালেন ইব্রাহিমোভিচ

তাঁর প্রথম একাদশে গাভাসকর চাইছেন, রোহিত, শুভমন, বিরাট, ভরত, পূজারা, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, অশ্বিন, সামি, সিরাজ এবং শার্দূল ঠাকুরকে।

উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের শিপে ম্যাচে ভারতীয় দলে বাকি জায়গা নিয়ে লড়াই না হলেও উইকেটরক্ষকের জায়গাটা নিয়েই জোর লড়াই হবে ইষাণ বনাম ভরতের মধ্যে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কার ভাগ্যে শিঁকে ছেড়ে। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন ভরতের দিকেই পাল্লা ভারি।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ