জানেন কী, কুছ কুছ হোতা হ্যায়’-শুটিংয়ের সময় মাত্র তিন ঘণ্টার জন্যে সেটে আসতেন সলমন?

তাঁদের বাগদানের সময় "সাজনজি ঘর আয়ে" গানটি সেট করা হয়েছিল। আর এই ছবি বলিউডের ইতিহাসে অন্যতম সফল ছবি ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘কুচ কুচ হোতা হ্যায়’-বলিউডের সর্বকালীন শ্রেষ্ঠ সিনেমা। আইকনিক জুটি শাহরুখ- কাজলের কেরিয়ারেও অন্যতম সফল চলচ্চিত্র। ছবিটির নস্টালজিয়া আজও ৯ থেকে ৯০ সবার মনে তাজা। ছবিটি মুলত রাহুল-অঞ্জলীর ‘প্রেমকাথা’ নিয়ে নির্মিত হলেও রাহুলের জীবনে টিনার এন্ট্রি এবং অঞ্জলির জীবনের আমনের এন্ট্রিও মোটামুটি কেউ ভোলেন নি। ছবির অন্যতম আকর্ষণ ছিলেন আমনের ভূমিকায় সলমন খানের জবরদস্ত অভিনয় এবং টিনার চরিত্রে রানির দুর্দান্ত অভিনয়, সবটা নিয়েই ছবির নস্টালজিয়া আজও তাজা সকলের কাছে। ছবিতে দুজনের সামান্য ভূমিকা থাকলেও তাঁরাও কিন্তু ছবির অন্যতম স্তম্ভ ছিল। জানেন কী, শাহরুখের ছবিতে যখন দ্বিতীয় প্রধানের প্রস্তাব দেওয়া হয়েছিল একাধিক অভিনেতাকে, তখন সবাই প্রত্যাখ্যান কর দিয়েছিলেন। কেউই শাহরুখের সঙ্গে অভিনয় করতে রাজি ছিলেন না।

শেষমেষ একটি পার্টিতে পরিচালক করণ জোহরের সঙ্গে সলমনের দেখা হলে তিনি যখন সলমন কে বলেন আমনের চরিত্রে কাউকে খুঁজে পাচ্ছেন না, তখন সলমন নিজে থেকেই আমন হতে চান। একথা ২০২১ সালে কোনও একটি সাক্ষাৎকারে করণ জোহর নিজেই জানান। এছাড়াও সম্প্রতি পরিচালক, কোরিওগ্রাফার ফারাহ খান এই ছবির বিষয়ে আরও একটি অজানা তথ্য শেয়ার করেছেন। এখনও পর্যন্ত বলিউডের একাধিক সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন ফারহ। বলিউডের শীর্ষস্থানীয় কোরিওগ্রাফার হিসেবেও খ্যাত।

সম্প্রতি এডান্স রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’-এ উপস্থিতির সময় ফারাহ বলেন, ১৯৯৮ সালের কুচ কুচ হোতা হ্যায়-এর ‘সজন ঘর আয়ে’- গানটির শুটিংয়ের সময়ে সলমন খান মাত্র কয়েক ঘন্টার জন্যে সেখানে উপস্থিত ছিলেন। গানের বাকি অর্ধেক গান শুটিং করেছিলেন সলমনের বডি ডবল। “সলমনের বডি ডবল রিত খুব কিউট। তোমরা কি জানো, রিতই সাজনজি ঘর আয়ের অর্ধেক অংশে সলমনের ডুপ্লিকেট হিসেবে কাজ করেছিলেন? সলমন আসতেন মাত্র দুই-তিন ঘণ্টার জন্য। তাই সব ব্যাক শট, টপ শট, ওয়াইড শট রিত করেন।” ছবিতে কাজলের চরিত্র অঞ্জলি কে বিয়ে করতে চেয়েছিলেন আমন। আর তাঁদের বাগদানের সময় “সাজনজি ঘর আয়ে” গানটি সেট করা হয়েছিল। আর এই ছবি বলিউডের ইতিহাসে অন্যতম সফল ছবি ছিল।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ