সরকারের বদনাম করার চেষ্টা করছে বিরোধীরা : অরূপ বিশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি: বিক্ষিপ্ত কিছু ঘটনার মাধ্যমে সরকারের বদনাম করার চেষ্টা করছে ইচ্ছাকৃতভাবে বিরোধীরা।ঝামেলা করছে বিরোধী পক্ষ। আমরা চাই অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হোক। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে সর্বদলীয় বৈঠকে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তৃণমূলের প্রতিনিধি তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস(Minister Arup Biswas)। তিনি বলেন, বিরোধীদল অশান্তির পরিবেশ সৃষ্টি করে ইচ্ছাকৃতভাবে প্রশাসনকে ছোট করতে চাইছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে কোর্টের মতামত নিয়ে কিছু বলবো না। ওটা কমিশন বলবে।

অপরদিকে বিজেপির প্রতিনিধি শমীক ভট্টাচার্য(Samik Bhattacharya) বলেন,আজকে দিনে যেটা হয়েছে সেটা আগে হওয়া উচিত ছিল। আমরা জানিয়েছে ৫০ টি ব্লকে একটা ও মনোনয়ন জমা পড়েনি। তিনি(নির্বাচন কমিশনার) নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করতে পারলেন না। প্রত্যেকটি ব্লক অফিস তৃণমূলের দুষ্কৃতী রয়েছে। নির্বাচনে দিন একটা করে সশস্ত্র বাহিনী থাকবে এটাও স্পষ্ট করেনি। তিনি সিভিক ভলান্টিয়ার নিয়ে ও কিছু আশ্বস্ত করেননি। নিরাপত্তা বিষয়ে নিয়ে তিনি কিছু আশ্বস্ত করেনি। এটা একটা দখলদারি নির্বাচন। এর মধ্যে ও আমরা বলছি লড়াই হবে। আমরা ময়দান ছাড়ব না। কোনো প্রতিশ্রুতি আমরা কমিশনে কাছে থেকে পারেনি।যে পরিস্থিতি বিভিন্ন জায়গায় হচ্ছে, সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরাই লড়াই করব। কোর্ট যে নির্দেশ দিয়েছে, সেটা নিয়ে কিছু জানায় নি বলে জানান শমীক ভট্টাচার্য।

কংগ্রেসের প্রতিনিধি আশুতোষ চট্টোপাধ্যায়(Asutosh Chattapadhay) বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, নির্বাচনী বিধি চলছে সেই জায়গায় তৃণমূল নেতার গাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে। সম্পূর্ন নির্বাচনকে প্রহসন করার চেষ্টা করছে। যদি আমরা মনোনয়ন পত্র জমা না দিতে পারি তাহলে আমরা কমিশনে মনোনয়ন পত্র জমা দিতে আসব। সময় সীমা বাড়ানো কমিশনে উচিত এটা তাদের দায়িত্ত্ব বলে বলেন ,আশুতোষ চট্টোপাধ্যায়। তিনি আরও বলেন,শান্তিপূর্ন এবং আবাধ নির্বাচন করার সম্ভব হত যদি নিচু তলার আধিকারিক সেই নিয়মকে কার্যকরী করতে পারতো। এই দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। ১৪৪ মধ্যে এবং বি ডি ও তৃণমূলের দুষ্কৃতী বসে আছে। এটা কেনো কমিশন দেখতে পারছে না আমরা বুঝতে পারছি না।

সিপিএমের প্রতিনিধি শমিক লাহিড়ী(Samik Lahiri) সর্বদলীয় বৈঠকের শেষে সাংবাদিকদের বলেন,এই রাজ্যকে যুদ্ধ ক্ষেত্রে পরিণত করেছে এই শাসক দল।আপনারা কি করে ৯৮ হাজার পোলিং স্টেশনকে নিরাপত্তা দেবেন। ৫০ টি জায়গায় একজন বিরোধী দল মনোনয়ন পত্র দিতে পারেননি। এইরকম অনেক প্রশ্নের নির্বাচন কমিশন কোনো উত্তর দিতে পারেনি। কমিশন থুট জগন্নাথ হয়ে বসে আছে । বলেন শমিক লাহিড়ী। আমরা নিরাপত্তা নিয়ে জিজ্ঞেস করেছিলাম তারা কোনো উত্তর দিতে পারেনি কমিশন। রাজ্যের মানুষ গনতন্ত্র রক্ষা করার জন্য লড়াই করছে। শাসক দল অন্ধকার নামিয়ে আনছে। মনোনয়ন কেন্দ্রের নিরপত্তা দিতে পারছে না সেখানে এই ভোটকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে। আদালত তাদের রায় দিয়েছে। কিন্তু এটা কমিশনের দায়িত্ব যে তারা কি ভাবে নিরাপত্তা দেবে। কমিশন চাইছে না যে নিরাপত্তা ব্যবস্থা করতে। বিডিও দফতরে শাসক দলের দুষ্কৃতীরা বসে আছে। এই রাজ্য গনহত্যা লীলা চলছে বলে অভিযোগ করেন সিপি এম নেতা শমিক লাহিড়ী।

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিশিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার