রাজ্য নির্বাচন কমিশনারকে ‘পোষ্য কুকুর’ বলে অশালীন আক্রমণ শুভেন্দুর

তিনি বলেন, যারা মনোনয়ন দিতে পারেননি তাঁরা কমিশনের সামনে আসুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য নির্বাচন কমিশনার নিরপেক্ষ নন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘পোষ্য কুকুর’- এমনটাই বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন রাজ্য নির্বাচন কমিশনের (ELECTION COMMISSION) অফিসে ‘তাণ্ডব’ দেখান তিনি। খুলে দেন পুলিশের ব্যারিকেড। তাঁর ‘অশালীন’ বক্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে রাজনৈতিক মহল।

এদিন কমিশনের অফিসের সামনে শুভেন্দুর সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ছিলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এবং নেতা শঙ্কুদেব পণ্ডা প্রমুখ। বিজেপি সহ রাজ্যের সমস্ত বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, যারা মনোনয়ন দিতে পারেননি তাঁরা কমিশনের সামনে আসুন।

বিজেপি সূত্রে খবর, বাসে করে এদিন বিজেপি প্রার্থীরা আসেন কমিশনের অফিসে। দফতরের সামনেই চলে বিক্ষোভ প্রদর্শন। বিজেপি নেতারা বসেন অবস্থানে। আর এই ঘটনাকেই কটাক্ষ করে তৃণমূল। বলা হয়, সব জায়গায় প্রার্থী দিতে না পেরে ‘নাটক’ করছে বিজেপি।

শিশিরপুত্র এদিন বলেন, রাজ্যের নির্বাচন কমিশনার নিরপেক্ষ নন। তাঁর প্রশ্ন, রিড্রেসাল সেল খোলা হয়নি কেন? এদিন বসিরহাট থেকে বিজেপি প্রার্থীদের কমিশনের দফতরে নিয়ে আসেন সুকান্ত। খবর লেখা পর্যন্ত জানা গিয়েছে, শুভেন্দু- সুকান্ত বৈঠক করছেন কমিশনের আধিকারিকদের সঙ্গে। বাইরে চলছে বিক্ষোভ। 

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ