রাহুলকে নিয়ে বিকৃত ভিডিও, নাড্ডা-মালব্যর বিরুদ্ধে থানায় নালিশ খাড়গে-পুত্রের

সোমবার হাই গ্রাউন্ডস থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: রাহুল গান্ধিকে নিয়ে বিকৃত ও অবমাননাকর ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিজেপি সভাপতি জে পি নাড্ডা, আই টি সেলের প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র তথা কর্নাটকের তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়গে। সোমবার হাই গ্রাউন্ডস থানায় ওই অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগপত্রে খাড়গে পুত্র লিখেছেন, ‘সামাজিক ও সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর জন্যই ওই রাহুল গান্ধির মতো একজন শ্রদ্ধেয় নেতাকে নিয়ে বিকৃত ভিডিও তৈরি করেছেন অমিত মালব্য। আর তাকে ইন্ধন জুগিয়েছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। সমাজে বিভেদ ছড়ানোর জন্য দুজনের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হোক।’

গত ১৭ জুন নিজের টুইটার হ্যান্ডেলে রাহুল গান্ধির এক অ্যানিমিটেড ভিডিও আপলোড করেছেন দেশে ফেক নিউজ ও ধর্মীয় বিষ ছড়ানোর মূলপাণ্ডা হিসেবে অভিযুক্ত বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। ২ মিনিট ২৮ সেকেন্ডের ভিডিওতে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে দেশের বিরুদ্ধে বদনাম রটানো ও মুসলিম সম্প্রদায়কে তোয়াজ করার কাজে ব্যস্ত দেখানো হয়েছে। বিজেপির চণ্ডীগড় শাখার সভাপতি অরুণ সুদ–সহ একাধিক বিজেপি নেতা ওই টুইট শেয়ার করেছেন।

এদিন বিজেপি সভাপতি ও আইটি সেলের প্রধানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগে কর্নাটকের তথ্য-প্রযুক্তি মন্ত্রী বলেছেন, ‘অ্যানিমেটেড ভিডিও’তে রাহুল গান্ধির বক্তব্য বিকৃতভাবে পরিবেশন করা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই ওই কাল্পনিক ভিডিও বানানো হয়েছে।’ পরে সাংবাদিকদের কাছে এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রিয়ঙ্ক খাড়গে বলেন, ‘রাহুল গান্ধির জনপ্রিয়তা যত বাড়ছে ততই আতঙ্কিত হয়ে পড়ছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। অমিত মালব্যর মতো তৃতীয় শ্রেণির নেতারা তাই নোংরামিতে নেমেছেন। এদের মতো বিকৃত মানসিকতার লোকদের গরাদের পিছনে থাকা উচিত।’

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বাসন্তীতে এসটিএফের অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, আটক ২ তৃণমূল নেতা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু