সনাতন হিন্দু ভাবাবেগে আঘাত, প্রধানমন্ত্রীর কাছে ‘আদিপুরুষ’ বন্ধের চিঠি AICWA-এর

আগামী ৭২ ঘন্টার মধ্যে সংলাপের পরিবর্তন করা হবে বলে জানানো হয়েছে। এদিকে হিন্দু সংগঠন ইতিমধ্যেই মুম্বইয়ে বিক্ষোভে নেমেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে ‘আদিপুরুষ’-নিয়ে তোলপাড়। গত ১৬ জুন মুক্তি পেয়েছে প্রভাস-কৃতি শ্যানন অভিনীত ‘আদিপুরুষ’। বহু প্রতীক্ষিত এই ছবি নির্মিত হয়েছে প্রায় ৩ বছর ধরে এবং ৫০০ কোটি বাজেটে। পৌরণিক কাহিনী রামায়ণের আধুনিক সংস্করণ হল আদিপুরুষ। ছবিতে রাম ও সীতার ভূমিকায় অভিনয় করছেন প্রভাস ও কৃতি, হনুমানের ভূমিকায় দেবদত্ত নাগে এবং লক্ষণের ভূমিকায় অভিনয় করছেন সানি সিং। মুক্তির পর পরই ছবির বাজেট প্রায় ৪০০ কোটি তে পৌঁছেছে। কিন্তু তাতেও বিতর্ককে কাবু করা মুশকিল। ইতিমধ্যেই নেপালে ছবিটিকে ব্যান করা হয়েছে। ছবির বেমানান সংলাপ, বাজে VFX-নিয়ে রীতিমতো ক্রুদ্ধ সেই দেশের সরকার। বিশেষ করে ছবিতে সীতাকে ভারতীয় কন্যা হিসেবে দাবি করতেই ক্ষেপে বম্ব। কারণ সীতা নেপালের কন্যা, সেই কারণে নেপাল বাসীরা রীতিমতো গর্বিত।

তাই তাঁদের ঐতিহ্যর মান ক্ষুণ্ণ করতেই ছবির বন্ধের দাবি ওঠে। এদিকে ছবিতে ভুলভাল সংলাপ, কাস্টের পোশাক, আঙ্গিকতা, সবটা নিয়েই আঙুল তুলেছেন রাজনৈতিক মহল। আগামী ৭২ ঘন্টার মধ্যে সংলাপের পরিবর্তন করা হবে বলে জানানো হয়েছে। এদিকে নেপালের মেয়রের কাছে ক্ষমা চেয়ে টি-সিরিজ বলেছে যে, ভুলটি সংশোধন করা হয়েছে এবং আশ্বস্ত করা হয়েছে যে ত্রুটিটি ইচ্ছাকৃত ছিল না। প্রথম দিকে আমরা যদি কোনোভাবে নেপালের জনগণের অনুভূতিতে আঘাত দিয়ে থাকি তাহলে আমরা ক্ষমাপ্রার্থী। এটা ইচ্ছাকৃত বা ইচ্ছাকৃতভাবে কারো জন্য কোনো অসামঞ্জস্যের কারণ ছিল না। শ্রী রাঘবের চরিত্রে অভিনয় করা মিঃ প্রভাসের কথিত সংলাপ, “আজ মেরে লিয়ে মাত লাদনা, উস দিন কে লিয়ে লদনা যখন ভারত কি কিসি বেটি পর হাত দিন সে পেহলে দুরাচারি তুমহারা পৌরুষ ইয়াদ করকে থ্রা উঠেগা” জন্মের কোনও স্থান নেই। এখানে সাধারণভাবে, সমস্ত মহিলাদের বিশেষ করে ভারতীয় মহিলাদের মর্যাদা বোঝাচ্ছে। ভারতীয় হিসাবে সারা বিশ্বে মহিলাদের সম্মান আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।” এদিকে হিন্দু সংগঠন ইতিমধ্যেই মুম্বইয়ে বিক্ষোভে নেমেছেন। সংলাপ থেকে ভিএফএক্স, সবকিছুই সিনেমা দর্শকদের কাছ থেকে নেতিবাচক পর্যালোচনা পাচ্ছে। এবার অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন আদিপুরুষকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বলেছেন, হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে এই ছবি। সিনেমা প্রদর্শন বন্ধ করার এবং অবিলম্বে প্রেক্ষাগৃহ এবং ওটিটি প্ল্যাটফর্মে আদিপুরুষের প্রদর্শন নিষিদ্ধ করার অনুরোধ করা হচ্ছে।

এছাড়াও সংগঠনের চিঠিতে, সদস্যরা পরিচালক ওম রাউত, সংলাপ লেখক মনোজ মুনতাশির শুক্লা এবং ছবির প্রযোজকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার ব্যবস্থা নিচ্ছে। তাঁদের চিঠির একটি অংশে লেখা ছিল, “এই সিনেমার চিত্রনাট্য এবং সংলাপ স্পষ্টভাবে ভগবান রাম এবং ভগবান হনুমানকে অপমান করছে। আদিপুরুষ সনাতন ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। প্রভু শ্রী রাম ভারতের সকলের জন্য দেবতা। ছবির সংলাপগুলি দেশের এবং সারা বিশ্বের প্রতিটি ভারতীয়কে আঘাত করছে। অভিনেতা প্রভাস, কৃতি স্যানন, এবং সাইফ আলি খানের এমন একটি কলঙ্কজনক সিনেমার অংশ হওয়া উচিত হয়নি।”

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা