সুখবর, বাড়ি-বাড়ি থেকে ২,০০০ টাকার নোট সংগ্রহ করবে অ্যামাজন

একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকার সম পরিমাণ ২,০০০ টাকার নোট ওই ডেলিভারি এজেন্টের হাতে দিতে পারবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাজার থেকে ২,০০০ টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ইতিমধ্যেই ওই নোট বদলে ব্যাঙ্ক থেকে সম পরিমাণ অর্থ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু অনেকেরই ব্যাঙ্কে লাইনে দাঁড়ানোর মতো হাতে সময় নেই। ফলে ২,০০০ টাকার নোট নিয়ে চরম বিপাকে পড়েছেন তাঁরা। বিপাকে পড়া সাধারণ মানুষকে স্বস্তি দিতে এগিয়ে এলো ই-কমার্স সংস্থা অ্যামাজন।

বুধবার ই–কমার্স সংস্থার পক্ষ থেকে থেকে জানানো হয়েছে, ‘২,০০০ টাকার নোট নিয়ে অহেতুক চিন্তার কোনও প্রয়োজন নেই। গ্রাহকরা চাইলে সংস্থার যে কোনও পণ্য কিনে ২,০০০ টাকার নোট দিয়ে তার মুড্য শোধ করতে পারবেন। তাছাড়া সংস্থার ডেলিভারি এজেন্টের হাতে ২,০০০ টাকার নোট বদলও করতে পারবেন। সেক্ষেত্রে একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকার সম পরিমাণ ২,০০০ টাকার নোট ওই ডেলিভারি এজেন্টের হাতে দিতে পারবেন। তবে জমা করা অর্থের বিনিময়ে অবশ্য নগদ অর্থ দেওয়া হবে না। পরিবর্তে যে পরিমাণ ২,০০০ টাকার নোট জমা দেওয়া হবে তার সম পরিমাণ অর্থ জমা পড়ে যাবে অ্যামাজন পে ওয়ালেটে। ওই ওয়ালেট থেকে ব্যাঙ্ক বা অন্যত্র টাকা পাঠাতে পারবেন গ্রাহকরা।’

গত ১৯ মে আচমকাই বাজার থেকে ২,০০০ টাকার নোট তুলে নেওয়ার কথা ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ মানুষ ব্যাঙ্কে ওই টাকা জমা দিয়ে বলে সমপরিমাণ অর্থ তুলতে পারবেন। ইতিমধ্যেই বাজারে থাকা ২,০০০ টাকার নোটের ৬০ শতাংশ ব্যাঙ্কের ঘরে জমা পড়েছে। এদিন অ্যামাজন ইন্ডিয়ার পরিচালক বিকাশ বনশল জানিয়েছেন, কোনও দোকান কিংবা শপিং মল ২,০০০ টাকার নোট নিতে অস্বীকার করলে অকারণে চিন্তার কারণ নেই। অ্যামাজনের ডেলিভারি এজেন্টরা বাড়িতে গিয়ে ২,০০০ টাকার নোট সংগ্রহ করে দুঃশ্চিন্তা থেকে মুক্তি দেবেন।  

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের