PASOORI REMAKE: ‘ভাবলাম একটু গালিগালাজ খেয়ে নিই’, ক্ষুব্ধ ভক্তদের শান্ত করলেন অরিজিৎ

নির্মাতা আমাকে সুবিধাবঞ্চিতদের স্কুলের জন্য একটি বার্ষিক তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ছিলেন। যা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদভানির আসন্ন চলচ্চিত্র ‘সত্য প্রেম কি কথা’-এর ৪ নম্বর গান। যা নিয়ে অপেক্ষায় ছিলেন ভক্তরা। কারণ নির্মাতারা আগেই পাকিস্তানি ট্রেন্ডিং ‘পসুরি নু’ গানের রিমেকের ঘোষণা করেছিলেন। যা শোনার পর থেকেই ভক্তদের মধ্যে উন্মাদনা চরমে ওঠে। পাশাপাশি তুমুল বিতর্কেরও সৃষ্টি হয়েছিল। পাকিস্তানি ভক্তরা নির্মাতাদের একেবারে তুলোধনা করেন।

অবশেষে গতকাল গানটি মুক্তি পায়। গানটি গেয়েছেন, অরিজিৎ সিং এবং তুলসী। অরিজিতের কন্ঠে গানটি প্রশংসিত হলেও এই গান নিয়ে নেটপাড়া রীতিমতো দু ভাগে ভাগ হয়ে গিয়েছে। ভক্তরা আলি শেট্টির পাকিস্তানি হিট ‘পসুরি’র রিমেকে একেবারেই খুশি নয়। গানটির সর্বনাশ হয়ে গিয়েছে বলে দাবি একাধিক নেটিজেনের। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদভানি।

প্রেক্ষাগৃহে মুক্তির কয়েকদিন আগে, নির্মাতারা ইউটিউবে পসুরির হিন্দি রিমেকটি প্রকাশ করেছিলেন। যা দর্শকদের কাছ থেকে মিশ্র সাড়া পেয়েছে। এবার দর্শকদের প্রতিক্রিয়ায় সাড়া দিলেন অরিজিৎ নিজেই। গতকাল অরিজিৎ সিংয়ের আনভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে শেয়ার করা একটি টুইট সোশ্যাল মিডিয়ায় ব্যপক ভাইরাল হয়েছে। যখন একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী গায়ককে জিজ্ঞাসা করেছিলেন যে, ‘কেন তিনি পসুরি হিন্দি রিমেকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন?’ তখন অরিজিৎ বলেন, “নির্মাতা আমাকে সুবিধাবঞ্চিতদের স্কুলের জন্য একটি বার্ষিক তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ছিলেন। যা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তাই ভাবলাম, একটু না হয় গালিগালাজ খেয়ে নিই।” বরাবরই সাদামাটা জীবন বাঁচেন। তারকাসুলভ বিলাসিতা নয়, বরং সমাজের আনুকূল্যে বার বার এগিয়ে থেকেছেন অরিজিৎ।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের