‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম’র জন্য ৭০ হাজার আবেদন

Bhabishyat Credit Card Scheme'র জন্য রাজ্যের ২৩টি জেলা থেকে ৭০ হাজার আবেদন জমা পড়েছে প্রকল্প ঘোষণার প্রথম ৪ মাসের মধ্যেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) তরুণ প্রজন্মকে ব্যবসায় উৎসাহ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার চলতি অর্থবর্ষেই চালু করেছে ‘Bhabishyat Credit Card Scheme’। চলতি বছরে রাজ্য বিধানসভায় এই প্রকল্প চালুর কথা ঘোষণা করেন রাজ্যের অর্থদফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya)। এখন দেখা যাচ্ছে সেই প্রকল্পের জন্যই রাজ্যের ২৩টি জেলা থেকে এখনও পর্যন্ত ৭০ হাজার আবেদন জমা পড়েছে। Bengal Chamber of Commerce and Industry’র এক অনুষ্ঠানে এমনই তথ্য তুলে ধরেছেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের প্রধান সচিব রাজেশ পান্ডে। ওই ক্রেডিট কার্ড দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার Credit Guaranty Trust Fund for Micro and Small Finance Enterprise’র সঙ্গে চুক্তিও করেছে। তারাই এখানকার আবেদনকারীদের ঋণ দেওয়ার সুযোগ করে দেবে।

আরও পড়ুন মমতার প্রকল্পেই আস্থা বাংলার মহিলাদের, মাথা ব্যাথা বিরোধীদের

চলতি অর্থবর্ষের বাজেট পেশের সময় চন্দ্রিমা জানিয়েছিলেন, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের মাধ্যমে রাজ্যের ১৮-৪৫ বছর বয়সিরা তাঁদের স্বনিযুক্তি প্রকল্পের কাজে বা নিজ উদ্যোগে কোনও ব্যবসা শুরু করতে ৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ঋণ পাবেন। যে উদ্যোগ তৈরি হবে, তার প্রকল্প ব্যয়ের ১০ শতাংশ অর্থ রাজ্য Margin Money হিসেবে দেবে। এই বাবদ প্রত্যেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা করে ভর্তুকি পাবেন ঋণের ওপর। এই প্রকল্প বাস্তবায়িত করতে ৩৫০ কোটি টাকার বাজেট বরাদ্দ রেখেছিলেন চন্দ্রিমা। এই অর্থবর্ষে রাজ্যের ২ লক্ষ মানুষকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা রয়েছে। এখন দেখা যাচ্ছে প্রথম ৪ মাসেই এই প্রকল্পের জন্য আবেদন জমা পড়েছে ৭০ হাজারটি। রাজ্যের অর্থদফতরের আধিকারিকেরা মনে করছেন এই গতিতে আবেদন জমা পড়লে চলতি অর্থবর্ষে তা লক্ষ্যমাত্রা অতিক্রম করে ফেলবে।

আরও পড়ুন কমিশনের নির্দেশে মুছতে হচ্ছে দেওয়াল লিখন

তবে আবেদন করলেই যে ঋণের অনুমোদন দিয়ে দেওয়া হচ্ছে এমনটা কিন্তু নয়। ঋণ নিয়ে কে কি ব্যবসা খুলবেন বা কোন ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে বিনিয়োগ করবেন সেই সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। যেখানে ঋণ পরিশোধের সম্ভাবনা থাকছে সেখানেই ঋণের আবেদন মঞ্জুর করা হচ্ছে। সেই কারণেই এখনও পর্যন্ত ৭০ হাজার আবেদন জমা পড়লেও ঋণের অনুমোদন দেওয়া হয়েছে ১৩ হাজার আবেদনের ক্ষেত্রে। বাকি আবেদন হয় বাতিল হয়েছে নাহয় তা বিবেচনার পর্যায়ে রয়েছে। যেহেতু এই প্রকল্পে ঋণ দেবে ব্যাঙ্ক, তাই ইতিমধ্যেই বেশ কয়েকটি ব্যাঙ্কের সঙ্গে কথা হয়েছে রাজ্যের আধিকারিকদের। সূত্রের দাবি, সেই সব ব্যাঙ্ক ঋণ দিতে রাজিও হয়েছে।  

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

একমাসে ২ পর্যটকের মৃত্যু, এবার সান্দাকফু-ফালুট ভ্রমণে পর্যটকদের স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের