বালির ঘাট, ইটভাটায় ৫০০ টাকার কুপনে চাঁদা তুলছে বিজেপি

তৃণমূলের অভিযোগ, ৫০০ টাকার কুপন ছাপিয়ে রাজ্যজুড়ে বিজেপি চাঁদা তুলছে। জেলায় জেলায় নানান বালির ঘাট আর ইটভাটা থেকে মোটা টাকা তোলা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটের আবহে কুপন বিতর্ক জড়িয়ে গেল বঙ্গ বিজেপি(Bengal BJP)। তৃণমূলের(TMC) অভিযোগ, ৫০০ টাকার কুপন(Coupon) ছাপিয়ে রাজ্যজুড়ে বিজেপি চাঁদা তুলছে। ওই চাঁদার রসিদ পাঠিয়ে কার্যত বঙ্গ বিজেপি নেতৃত্ব তাঁদের দলের জেলা নেতাদের তোলাবাজির লাইসেন্স পাঠিয়ে দিয়েছে। সঙ্গে বলে দেওয়া হয়েছে, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত জেলার নেতারা এই কুপনে চাঁদা তুলতে পারবেন। সেই চাঁদার রসিদে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi), রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ছবি রয়েছে। ওই রসিদ দেখিয়েই নাকি এখন বিজেপির নেতারা জেলায় জেলায় নানান বালির ঘাট(Sand Mines) আর ইটভাটা(Brickfields) থেকে মোটা টাকা তুলছে। যারা টাকা দিতে রাজী হচ্ছেন না তাঁদের ভয় দেখানো হচ্ছে যে গরু পাচার ও কয়লা পাচার মামলায় তাঁদের নাম ঢুকিয়ে দেওয়া হবে। তখন ED-CBI তাঁদের ঢেকে পাঠাবে।

আরও পড়ুন বউবাজারে আবারও ফাটল, আতঙ্ক কবি সুভাষেও

জানা গিয়েছে, তৃণমূলের তোলা অভিযোগ খুব একটা মিথ্যা নয়। দু’ধরনের কুপনে চাঁদা আদায় করা হচ্ছে। একটি কুপনে চাঁদার অঙ্ক বেশি। অন্য কুপনে একটু কম। একটি কুপনের রং গেরুয়া। অন্য কুপনটি হলুদ রঙের। বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে দিল্লি থেকে রাজ্যের প্রতিটি জেলাতেই মোটা অঙ্কের টাকা পাঠানো হয়েছিল। কিন্তু তা কাজে আসেনি। অনেক জেলাতেই টাকা নয়ছয় করা হয়েছিল বলে দলেরই একাংশ অভিযোগ করে। বিধানসভা নির্বাচন থেকে কেন্দ্রীয় নেতৃত্ব শিক্ষা নিয়েছে। পঞ্চায়েত নির্বাচনে সেভাবে জেলাগুলিতে টাকা পাঠানো হয়নি। জেলার নেতারা খরচে রাশ টেনেছেন। নির্বাচনের জন্য গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের ৩ থেকে ৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। পঞ্চায়েত সমিতির প্রার্থীদের কিছু টাকা বেশি দেওয়া হচ্ছে। জেলা পরিষদের প্রার্থীদের ১৫ থেকে ২০ হাজার টাকা দেওয়া হচ্ছে। অন্য খাতেও সেভাবে টাকা পাঠানো হয়নি। উল্টে জেলায় জেলায় কুপন পাঠিয়ে নেতাদের পাল্টা চাপ দেওয়া হচ্ছে। তাঁদের টাকা তুলে ট্রেজারের কাছে জমা করতে বলা হয়েছে। নেতাদের কাছে কয়েকদিন আগেই রসিদ পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁরা প্রায় এক বছর ধরে চাঁদা তুলবে।

আরও পড়ুন শুভেন্দুকে ধাক্কা দিয়েই মমতার পাশে দাঁড়ালেন মোদি, বাড়ল মুখ্যসচিবের মেয়াদ

তবে প্রকাশ্যে বিজেপির নেতারা এই চাঁদা তোলা নিয়ে ভিন্ন দাবি করছেন। তাঁদের দাবি, পার্টি ফান্ডের জন্য তারা দলের নেতাদের কাছে এই কুপন দিয়ে চাঁদা নিচ্ছে। এটা অন্যায় কিছু নয়। বালির ঘাট বা ইটভাটায় চাঁদা তোলার অভিযোগ ঠিক নয়। কিন্তু তৃণমূলের দাবি, এই রসিদ পাঠিয়ে বিজেপি জেলা নেতাদের তোলাবাজির লাইসেন্স পাঠিয়েছে। বিভিন্ন বালির ঘাট, ইটভাটায় গিয়ে এই রসিদ দেখিয়ে চাঁদা তোলা হচ্ছে। বিজেপি বড় বড় সংস্থাগুলি থেকে কোটি কোটি টাকা চাঁদা আদায় করে। এধরনের কুপন সামনে এনে তাদের দু’টি উদ্দেশ্য পূরণ হচ্ছে। প্রথম উদ্দেশ্য জেলার নেতাদের করে খাওয়ার বন্দোবস্ত করা। এছাড়া এই কুপন সামনে এনে তারা গিমিক দিতে চেয়েছে। নেতাদের কাছে থেকে চাঁদা নিয়ে দল চালাচ্ছে এটা প্রমাণ করতে চাইছে। কিন্তু ওদের দলের আয়ের উৎস অন্য রয়েছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের