উত্তরপ্রদেশে দুই শ্রমিককে পিষে দিল ট্রাক

ঘাতক ট্রাকের চালক ঘটনার পর থেকেই পলাতক

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের মুজফফরনগরে দুই শ্রমিককে পিষে দিল ট্রাক। রবিবার মনসুরপুর থানা এলাকার দিল্লি-দেরাদুন জাতীয় সড়কে (Delhi-Dehradun National Highway) দ্রুতগামী ট্রাকটি একটি স্টিল কারখানার দুই শ্রমিককে পিষে দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। ওই ট্রাকের ধাক্কায় জখম হয়েছেন আরও দুই শ্রমিক। আহতদের বর্তমানে চিকিৎসা চলছে মনসুরপুর হাসপাতালে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত দুই শ্রমিকের নাম যথাক্রমে দীপক (২৭) এবং শেখর (২৮)৷ তাঁরা স্টিল কারখানায় কাজ করতেন বলে জানা গিয়েছে। যে দুজন আহত হয়েছেন তাদের নাম যথাক্রমে অঙ্কুর এবং কপিল। রবিবার মনসুরপুর থানা এলাকার দিল্লি-দেরাদুন জাতীয় সড়কে (Delhi-Dehradun National Highway) একটি দ্রুতগামী ট্রাক দীপক এবং শেখরকে পিষে দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। যদিও ঘটনার পর থেকেই পলাতক ট্রাকের চালক। তাঁর খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। ঘাতক ট্রাকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলতে সমর্থ হয়। বিক্ষোভকারীদের কাছ থেকে মৃতদেহ নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আদিবাসী কুড়মি সমাজের পবিত্র অনুষ্ঠানে যোগ দিতে পুরুলিয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ

মন্দারমণির রিসর্টে মধুচক্রের হদিশ, অভিযান চালিয়ে ৮ তরুণীকে উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৩

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

হাসপাতালে নেই বিদ্যুৎ! মোবাইল ফোনের আলোতেই সম্পন্ন হল দুই গর্ভবতীর অস্ত্রোপচার

গণেশ চতুর্থীতে বাপ্পার ভোগে রাখুন বেসনের মাওয়া মোদক, রইল সহজ রেসিপি

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

পুরনো প্রেমে মজেছে মন! সন্দেহবশত প্রেমিকাকে কুপিয়ে খুন করল বর্তমান প্রেমিক

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর