সৌদিতে যাচ্ছেন না, স্ত্রীর পরামর্শে রিয়ালেই থেকে গেলেন টনি ক্রুস

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউরোপের তারকা ফুটবলারদের দলে টানতে টাকার থলি হাতে আসরে নেমেছেন সৌদি আরবের ক্লাব কর্তারা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে করিম বেনজামারা পেট্রো ডলারের লোভ সামলাতে না পেরে সৌদি লিগে নাম লিখিয়েছেন। সৌদি কর্তারা টাকার প্রলোভন দেখিয়েছিলেন জার্মান মিডফিল্ডার তথা রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুসকেও। কিন্তু সেই প্রলোভন উপেক্ষা করে আরও এক বছরের জন্য স্প্যানিশ ক্লাবটিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার। আর শুনতে অবাক লাগলেও ক্রুসের এই সিদ্ধান্তের পিছনে বিশেষ অবদান ছিল তাঁর স্ত্রী জেসিকা ফারবারের।

গত নয় বছর রিয়ালের সঙ্গে যুক্ত ক্রুস। দলের হয়ে চ্যাম্পিয়ান্স লিগ-সহ ২০টি শিরোপা জিতেছেন। গত বছরেও কোচ কার্লোস আনচেলেত্তির দলে নিয়মিতই প্রথম একাদশে ছিলেন। ৫২ ম্যাচে ২ গোল করার পাশাপাশি সতীর্থদের ছয়টি গোলের পিছনে বিশেষ অবদান রেখেছিলেন। তাঁর বাড়ানো পাসের ৯৩.৮ শতাংশই নির্ভুল ছিল। ফলে আগামী মরসুমেও যে জার্মান মিডফিল্ডারকে দলে ধরে রাখতে ক্লাব কর্তাদের পরামর্শ দেবেন রিয়াল কোচ আনচেলেত্তি, তা নিয়ে সংশয় ছিল না ফুটবল বোদ্ধাদের।

ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স করা টনি ক্রুসকে দলে টানতে উদ্যোগী হয়েছিলেন সৌদি ক্লাব কর্তারা। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে আরও এক বছর রিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জার্মান মিডফিল্ডার। রিয়ালের সঙ্গে ফের চুক্তি বাড়ানো নিয়ে জার্মানির টেলিভিশন চ্যানেল ‘আরএলটি’কে দেওয়া সাক্ষা‍ৎকারে ক্রুস বলেছেন, ‘আমার স্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম রিয়ালে থেকে যাব কিনা? জবাবে সে বলেছিল, তোমার যা ভালো মনে হবে তাই করো। তবে শেষ পর্যন্ত আমাকে রিয়ালে থেকে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে জেসিকা।’ রিয়ালের সঙ্গে চুক্তি বাড়ানো নিয়ে টুইটে ক্রুস লিখেছেন, ‘আমার পুনঃনবীকরণ? আমার ঠাকুরদা লিখেছেন, রিয়ালে থেকে যাওয়ার জন্য ধন্যবাদ। যা আমাকে উ‍ৎসাহ জুগিয়েছে।’

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের