বিতর্কই কাল! মুক্তির ৩ সপ্তাহের মধ্যেই প্রেক্ষাগৃহ থেকে বিদায় নিচ্ছে ‘আদিপুরুষ’

৩ জুলাই সোমবার আদিপুরুষের ঘরোয়া বক্স অফিসে সংগ্রহ ছিল, ৫০-৮০ লাখ টাকা। ভারতে ছবির মোট সংগ্রহ ২৮৬ কোটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে ‘আদিপুরুষ’-নিয়ে বিতর্কে জেরবার। ছবি নিয়ে একগুচ্ছ বিতর্কের কারণে এবার সিনেমা হল থেকেও বিদায় হল এই ছবি। মুক্তির ৭২ ঘন্টার মধ্যে ছবির আপত্তিকর সংলাপ বদলেও বিতর্ক থামাতে পারলেন নির্মাতারা। এবার প্রেক্ষাগৃহ থেকেও সরিয়ে দেওয়া হল এই ছবিকে। প্রভাস এবং কৃতি শ্যানন-অভিনীত ‘আদিপুরুষ’ মুক্তির দিন থেকেই পোশাক, ভিএফএক্স, সংলাপজনিত কারণে বিতর্কের মুখে পড়েছিল। এখনও এই ছবি ঘিরে উত্তেজনা তুমুলে। এলাহাবাদ হাইকোর্টে এই ছবি নিয়ে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। যা এখন মামলার অধীনে। ওম রাউত পরিচালিত এই ফিল্মটি সমালোচক এবং দর্শকদের দ্বারা চরম নিন্দার শিকার হয়েছিল।

আদিপুরুষ এই মুহূর্তে প্রেক্ষাগৃহে তৃতীয় সপ্তাহ ধরে চলছে। সূত্র অনুযায়ী, সম্ভবত এই সপ্তাহের শেষের দিকে ছবিটিকে বেশির ভাগ প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে ফেলা হবে। বিতর্কের পর থেকেই ছবিটি বক্সঅফিসে তেমন আয় করতে সক্ষম হয়নি, তাই দেশ জুড়ে বেশিরভাগ প্রেক্ষাগৃহ থেকেই সরিয়ে ফেলা হবে ছবিটিকে। আদিপুরুষ ছিল ২০২৩ সালের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্রগুলির মধ্যে একটি। যা ১৬ জুন বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল। এদিকে ৫০০ কোটির ছবির এই ভরাডুবির মাঝেই ছবির HD ভার্সন অনলাইনে ফাঁস হওয়ায় বড় ক্ষতির মুখে পড়ে গেলেন নির্মাতারা। 

৩ জুলাই সোমবার আদিপুরুষের ঘরোয়া বক্স অফিসে সংগ্রহ ছিল, ৫০-৮০ লাখ টাকা। ভারতে ছবির মোট সংগ্রহ ২৮৬ কোটি। এদিকে আদিপুরুষ নির্মাতাদের সম্প্রতি নিন্দা করেছেন, পুরোনো রামায়ণে হনুমানের চরিত্রে অভিনীত দারা সিংয়ের ছেলে অভিনেতা বিন্দু দারা সিং বলেছেন, “হনুমান শক্তিশালী এবং সর্বদা হাস্যোজ্জ্বল ছিলেন। এই চরিত্রে অভিনয় করা অভিনেতা (দেবদত্ত নাগে) সঠিক হিন্দিতে কথাও বলতে পারেন না। হয়তো তাঁরা তরুণ প্রজন্মকে টার্গেট করেছিল, যারা থরের মতো মার্ভেল সিনেমা দেখে। তাই তাঁরা ভয়ঙ্করভাবে ব্যর্থ হয়েছে। আমার বাবা যা করেছে তা কেউ কখনও পুনরুদ্ধার করতে পারবে না। তিনি ইতিহাস গড়েছিলেন। তাঁরা যা করেছে তা লজ্জাজনক।” আদিপুরুষ বাল্মীকির রামায়ণের উপর ভিত্তি করে একটি পৌরাণিক কাহিনী।

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা