রাস্তায় পড়ে থাকা মাতালকে বাঁচাতে গিয়ে গাড়ির ধাক্কায় নিহত পুলিশ কনস্টেবল

নিহত পুলিশ কনস্টেবলের নাম বিবেক কুমার। ২৬ বছর বয়স তাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাস্তায় পড়ে থাকা মদ্যপ ব্যক্তিকে বাঁচাতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক কনস্টেবল। উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলার আকবরপুর এলাকায় বুধবার এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিন পুলিশ কর্মী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত পুলিশ কনস্টেবলের নাম বিবেক কুমার। ২৬ বছর বয়স তাঁর। বুধবার মাধপুর সেতুতে টহল দিচ্ছিলেন সাব-ইন্সপেক্টর মথুরা প্রসাদ, হেড কনস্টেবল অরবিন্দ কুমার, কনস্টেবল সৌরভ কুমার এবং বিবেক কুমার। টহল দেওয়ার সময় হাইওয়েতে পড়ে থাকতে দেখেন তাঁরা মাতালকে। পুলিশ কনস্টেবলরা গাড়ি থেকে নেমে ওই মদ্যপ ব্যক্তিকে রাস্তা থেকে উদ্ধার করার চেষ্টা করছিলেন। সেই সময় দ্রুত গতিতে একটি টেম্পো গাড়ি এসে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে সেতু থেইকে নীচে পড়ে যান ওই কনস্টেবল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় মৃত্যু হয়েছে মদ্যপ ব্যক্তিরও। তার নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। অতিরিক্ত এসপি (কানপুর দেহাত) রাজেশ কুমার পান্ডে (Rajesh Kumar Pandey) জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত কনস্টেবল উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা ছিলেন। ২০১৯ সালে পুলিশে যোগ দিয়েছিলেন ওই যুবক। আকবরপুর থানায় পোস্টিং ছিল তাঁর।

এদিকে ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে তদন্তকারীরা। অভিযুক্ত চালকের নাম সুরেন্দ্র কুমার গুপ্ত (৪০)। তিনি দিল্লির বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক