প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপমানজনক কথা রাষ্ট্রদ্রোহিতা নয়, জানাল কর্নাটক হাইকোর্ট

শুক্রবার আদালত একটি মামলার প্রেক্ষিতে এই মন্তব্য করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপমানজনক কথা রাষ্ট্রদ্রোহিতা নয় বলে জানিয়ে দিল কর্নাটক হাইকোর্ট (Karnataka High Court)। শুক্রবার আদালত একটি মামলার প্রেক্ষিতে জানিয়েছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবহার করা আপত্তিকর শব্দ অবমাননাকর এবং দায়িত্বজ্ঞানহীনতা হতে পারে, কিন্তু তা রাষ্ট্রদ্রোহিতা নয়।

কর্নাটকের বিদরের একটি স্কুলে শিশুদের দ্বারা অভিনীত এনআরসি ও সিএএ বিরোধী একটি নাটকে সরকারের বিভিন্ন আইনের সমালোচনা করা হয়েছিল। সেই নাটকের প্রেক্ষিতে অভিযোগ দায়ের হয়েছিল বিদরের নিউটাউন থানায়। শুক্রবার হাইকোর্ট সেই অভিযোগ খারিজ করে দিয়েছে। কর্নাটক হাইকোর্টের কালবুর্গি বেঞ্চের বিচারপতি হেমন্ত চন্দনগৌড়ার (Justice Hemant Chandangoudar) এদিন পর্যবেক্ষণে জানান ভারতীয় দণ্ডবিধির ১৫৩(এ) ধারার (ধর্মীয় গোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টিকারী) উপাদান এই মামলায় পাওয়া যায়নি। রায়ে বিচারপতি বলেন, ‘প্রধানমন্ত্রীকে জুতো দিয়ে আঘাত করতে হবে এমন গালিগালাজ উচ্চারণ শুধুমাত্র অবমাননাকরই নয়, দায়িত্বজ্ঞানহীনও বটে। সরকারের নীতির গঠনমূলক সমালোচনা অনুমোদিত, তবে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার জন্য সংবিধানের কর্মীদের অপমান করা যাবে না।’

২০২০ সালের ২১ জানুয়ারি চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর পড়ুয়ারা সিএএ ও এনআরসি’র বিরুদ্ধে একটি নাটকের অভিনয় করেছিল। সেই সময় ওই নাটককে কেন্দ্র করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে এফআইআর দায়ের করা হয়েছিল বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফে।

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার নিয়ম