জ্বলন্ত ফলুকনমা এক্সপ্রেস থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচালেন তিন বঙ্গ-কন্যা

বাঁকুড়ার বছর একুশের তিন মেয়ে শ্রেয়সী দে মোদক, দেবত্রী পরমানিক, বর্ষালী দাস নার্সিং পড়ার জন্য হায়দরাবাদ গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্বলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নিজেদের প্রাণ বাঁচালেন তিন বঙ্গ-কন্যা। শুক্রবার সকাল সাড়ে ১১টায় তেলঙ্গানায় মুম্মইপল্লি এবং পাগিড়িপল্লির মধ্যে হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলুকনমা এক্সপ্রেসে আগুন লাগে। সেই সময় ট্রেন থেকে ঝাঁপ দেন বাঁকুড়ার তিন মেয়ে।

বাঁকুড়ার বছর একুশের তিন মেয়ে শ্রেয়সী দে মোদক, দেবত্রী পরমানিক, বর্ষালী দাস নার্সিং পড়ার জন্য হায়দরাবাদ গিয়েছেন। হায়দরাবাদ শহর সংলগ্ন মাল্লারেড্ডি সুপার হাসপাতালে তাঁরা জিএনএম নার্সিং পড়তে যাচ্ছিলেন তিন জন। ট্রেনের কামরায় আগুন লেগেছে দেখে তিন জন এমার্জেন্সি এক্সিট ব্যবহার করে ট্রেন থেকে ঝাঁপ দেন। ট্রেনের এস৪, এস৫, এস৬ এবং এস৭ কামরায় আগুন লাগার ফলে ট্রেনের ভিতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রাণ বাঁচানোর তাগিদে পরিবার-পরিজনদের নিয়ে ট্রেন থেকে নামার চেষ্টা করেন তাঁরা।

শ্রেয়শী, দেবত্রি এবং বর্ষালি, তিন নার্সিং পড়ুয়া জানান, উদ্ধার কাজ শুরু হতে বেশ অনেকটাই দেরি হয়ে যায়। যার ফলে অনেকটাই ভয় পেয়ে গেছিলেন তারা, প্রাণ বাঁচানোর তাগিদে ঝাঁপ দেন তিন জন। তিন মেয়ে অক্ষত অবস্থায় বেঁচে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিবারের লোকজন।

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

‘দেশের পরিবর্তনের জন্যে ভোট দিন’, ইজরায়েলি নাগরিকদের বার্তা অভিনেত্রী গাল গ্যাডটের

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫