ভোট প্রদানের হারে কোন জেলা এগিয়ে, কেই বা পিছিয়ে

ভোটপ্রদানের হারে সব থেকে বেশি এগিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা। তারপরেই আছে পূর্ব বর্ধমান এবং তৃতীয় স্থানে আছে অনুব্রত মণ্ডলের বীরভূম।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার ছিল রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Electiomn) ভোটগ্রহণের দিন(Pooling Day)। সকাল ৭টা থেকে শুরু হয়েছিল সেই ভোটদানের পালা। বিকাল ৫টা পর্যন্ত ছিল ভোটগ্রহণের সময়সীমা। যদিও তারপরেও বেশ কিছু বুথে ভোটগ্রহণ চলে বুথের বাইরে লাইনে অনেক মানুষ দাঁড়িয়ে থাকায়। রাজ্যের নির্বাচন কমিশন(West Bengal State Election Commission) এদিন বিকালে জানায় যে বিকাল ৫টা পর্যন্ত এবারের পঞ্চায়েত নির্বাচনে ভোট পড়েছে ৬৬.২৮ শতাংশ। এরপর সময় যতই গড়িয়েছে ততই স্পষ্ট হয়েছে কোন জেলায় ঠিক কত শতাংশ ভোট পড়েছে। দেখা যাচ্ছে ভোটপ্রদানের হারে সব থেকে বেশি এগিয়ে পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলা। তারপরেই আছে পূর্ব বর্ধমান(Purba Burdhwan) এবং তৃতীয় স্থানে আছে অনুব্রত মণ্ডলের বীরভূম(Birbhum)।

আরও পড়ুন উৎসবের মেজাজে নতুন শাড়ি পরে ভোট দিলেন জঙ্গলকন্যারা

কমিশনের তরফে পাওয়া তথ্য বলছে এবারের পঞ্চায়েত নির্বাচনে সব থেকে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। সেখানে প্রদত্ত ভোটের হার ৭৯.১৫ শতাংশ। তারপরেই আছে পূর্ব বর্ধমান। সেই জেলায় ভোট পড়েছে ৬৮.৯০ শতাংশ। বীরভূমে ভোট পড়েছে ৬৮.৮৮ শতাংশ। এরপর একে একে রয়েছে নদিয়া (৬৮.৭২), উত্তর ২৪ পরগণা (৬৭.৮৮), হাওড়া (৬৭.৫৮), পূর্ব মেদিনীপুর (৬৭.২৩), মুর্শিদাবাদ (৬৫.৯৫), পশ্চিম বর্ধমান (৬৫.৮৫), হুগলি (৬৫.৪৩), দক্ষিণ ২৪ পরগণা (৬৫.৪০), ঝাড়গ্রাম (৬৪.২৬), কোচবিহার (৬৩.৮৪), মালদা (৬৩.৪৪), আলিপুরদুয়ার (৬৩.১১), জলপাইগুড়ি (৬২.২৪), দক্ষিন দিনাজপুর (৬১.৯৩), পুরুলিয়া (৫৯.৮৫), বাঁকুড়া (৫৯.৮৩), উত্তর দিনাজপুর (৫৬.৮৭) এবং কালিম্পং জেলা (৫৬.৪৯)। তবে রাত পর্যন্ত দার্জিলিং জেলার ভোট প্রদানের হার জানা যায়নি। 

আরও পড়ুন বিকেল ৫টা পর্যন্ত পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৬৬.২৮ শতাংশ

এদিনের ভোট প্রদানের হার দেখে রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছেন, গত বিধানসভা বা লোকসভা নির্বাচনে যে হারে ভোট পড়েছে, তার থেকে অনেকটাই কম পড়েছে গ্রামের ভোট। গত বিধানসভা নির্বাচনে প্রায় ৮০ শতাংশ জনমত বাক্স বন্দী হয়েছিল। এবারে বেশিরভাগ জেলাতেই ৬০ শতাংশ বা তার কম ভোট পড়তে দেখা গিয়েছে। কেন কমল পঞ্চায়েত নির্বাচনে ভোটের হার? রাজনৈতিক বিশ্লেষকরা কারণের তালিকায় প্রথমেই রাখছেন হানাহানির বিষয়টি। প্রাণ হাতে করে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে রাজ্যের এক অংশের মানুষ। ভোট আগে না প্রাণ আগে সেই ভেবেই বুথমুখী হয়নি অনেকেই।

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

মুড হলে ফুচকা কিন্তু মন চায় রসগোল্লা, ‘মন্দারমণি’ থেকে বার্তা সানি লিওনির

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদিয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!