পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে নিহতের সংখ্যা ৩৬, পরিসংখ্যান প্রকাশ পুলিশের

নিহত ৩৬ জনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ২২ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে অশান্তি ও হিংসার ঘটনায় কেবলমাত্র শনিবার ভোটের দিন মৃত্যু হয়েছে ১৪ জনের। আর নির্বাচন ঘোষণার তারিখ থেকে ভোটের আগের দিন পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ জনের। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে এখনও পর্যন্ত নিহত ৩৬ জনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ২২, বিজেপির ৩, বামফ্রন্টের ৪, কংগ্রেসের ৪, আইএসএফের ১ এবং ২ জন সাধারণ ভোটার রয়েছেন। ধর্মীয় পরিচয়ের নিরিখে এই ৩৬ জনের মধ্যে ২৩ জন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের, বাকি ১৩ জন হিন্দু সম্প্রদায়ের।

রাজ্য পুলিশের পরিসংখ্যানে বলা হয়েছে, শনিবার পঞ্চায়েত ভোট চলাকালীন হিংসার ঘটনায় মৃত ১৪ জনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ৮ জন, বামফ্রন্টের ২ জন, কংগ্রেসের ১ জন এবং ২ জন সাধারণ ভোটার রয়েছে। ধর্মীয় পরিচয়ের নিরিখে এই ১৪ জনের মধ্যে ১০ জন মুসলিম এবং ৪ জন হিন্দু।

অন্যদিকে পঞ্চায়েত ভোটের আগের দিন পর্যন্ত নিহত ২২ জনের মধ্যে তৃণমূল কর্মী রয়েছে ১৪ জন, বিজেপি কর্মী রয়েছে ৩ জন, বামফ্রন্টের রয়েছে ১ জন এবং আইএসএফের ১ জন। ধর্মীয় পরিচয়ের নিরিখে এই ২২ জনের মধ্যে ১৩ জন সংখ্যালঘু মুসলিম (Muslim) সম্প্রদায়ের, বাকি ৯ জন হিন্দু (Hindu)।

মোট ৩৬ জন নিহতের মধ্যে কোন জেলার কত জন রয়েছে তা পুলিশের তরফে পরিসংখ্যানে জানানো হয়েছে। ভোটকে কেন্দ্র করে হিংসার ঘটনায় মৃত্যু হয়েছে শুধু মুর্শিদাবাদের ৯ জনের। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার ৬, কোচবিহারের ৪, মালদার ৩, উত্তর দিনাজপুরের ৩, উত্তর ২৪ পরগনার ২, পুরুলিয়ার ২, পূর্ব বর্ধমানের ২, নদিয়ার ২, বীরভূমের ১, দক্ষিণ দিনাজপুরের ১, পশ্চিম মেদিনীপুরের ১ জনের মৃত্যু হয়েছে রাজনৈতিক কারণে। রাজ্যের বাকি ১০ জেলায় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কোনও অশান্তির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার