‘সিটাডেল’-এর শুটিং শেষে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা সামান্থার

একটি বিরতি মোটেও খারাপ জিনিস বলে মনে হয় না। প্রতি একক লড়াইয়ে আমাকে সাহায্য করার জন্য টিমকে ধন্যবাদ। যারা কখনই হাল ছাড়ে নি

Share:

নিজস্ব প্রতিনিধি: এতদিনের জল্পনা-কল্পনা নায়িকা একটি পোস্টেই উত্তর দিয়ে দিলেন। খবর যে একেবারেই ভুল নয়, তা এখন প্রমাণিত। দিন কয়েক আগে থেকেই জল্পনা, দক্ষিণী ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু গুরুতর অসুস্থ, তাই আপাততঃ অভিনয় থেকে বিরতি নিচ্ছেন তিনি। ২০২২ সালের অক্টোবরে তিনি প্রথম নিজের মায়োসাইটিস অটোইমিউন রোগের কথা প্রকাশ্যে আনেন। যার জন্যে তিনি বিদেশে গিয়েও চিকিৎসা করিয়ে এসেছেন। তাঁকে পরবর্তীতে দেখা যাবে, অভিনেতা বিজয় দেবেরকোন্ডার সঙ্গে কুশিতে এবং বরুন ধাওয়ানের সঙ্গে সিটাডেলের ভারতীয় সংস্করণে। আগামী ১ সেপ্টেম্বর মুক্তি পাবে কুশি। বিদেশ থেকে ফিরে অভিনেত্রী কুশির কাজ শেষ করেছেন এবং দিন কয়েক আগেই শেষ করলেন সিটাডেলের ভারতীয় সংস্করণ। এবার নিজের চিকিৎসার জন্যে সত্যি বিরতি নিচ্ছেন অভিনেত্রী। সেই কথাই এদিন একটি পোস্টের মাধ্যমে জানালেন সামান্থা।

ইতিমধ্যেই কয়েকটি ছবির কাজ বাতিল করেছেন তিনি। এবং অগ্রিম টাকাও ফেরত দিয়েছেন। শারীরিক অবস্থা ভাল না থাকায় তিনি আপাতত ‘খুশি’ ছবির প্রচারেও থাকছেন না। খুব শীঘ্রই আমেরিকায় চিকিৎসা করাতে যাবেন তিনি। বুধবার সামান্থা রুথ প্রভু তাঁর আসন্ন ওয়েব সিরিজ সিটাডেলের শুটিং শেষ করেছেন। এদিন শুটিং শেষে পরিচালক রাজ এবং ডিকে-র সঙ্গে শুটিংয়ের শেষ দিনের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী একটি হৃদয়গ্রাহী নোট লিখেছেন।

কয়েক মাসের জন্য অভিনয় থেকে বিরতি নিশ্চিত করলেন তিনি। এটি তাঁর ‘দ্য ফ্যামিলি ম্যান 2′ এরপর পরিচালকদের জুটির সঙ্গে দ্বিতীয় সহযোগিতা, যেখানে তিনি রাজীর ভূমিকায় অভিনয় করে বেশ প্রশংসা অর্জন করেছিলেন। তিনি এদিন শুটিংয়ের শেষ দিনের একটি খুশির ছবি শেয়ার করে লিখেছেন, “একটি বিরতি মোটেও খারাপ জিনিস বলে মনে হয় না। প্রতি একক লড়াইয়ে আমাকে সাহায্য করার জন্য টিমকে ধন্যবাদ। যারা কখনই হাল ছাড়ে নি।’ আপাতত কিছু মাস অভিনয় থেকে বিরতি নিচ্ছেন অভিনেত্রী।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের