ইসলামপুরে তৃণমূল কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে আগুন দিল বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি,ইসলামপুর: রবিবার রাতে এক তৃনমূল কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিমল দাস নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠে বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

জানা গিয়েছে, ইসলামপুর থানার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকাতে বিমল দাস (Bimal Das)নামে এক তৃণমূল কর্মী আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেই সুযোগ পেয়ে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। বিমল দাস নামে ওই ব্যক্তি তৃনমূলের কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে তরিঘরি বাড়িতে ছুটে আসেন বিমল দাস ও তার পরিবার। বিমল দাসের পরিবারের অভিযোগ তৃণমূল কে সমর্থন করায় তাদেরকে একাধিক বার হুমকি দেয় স্হানীয় প্রাক্তন বিজেপির সদস্য অরুন বর্ধন নামে এক ব্যক্তি। খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশ ও দমকল বাহিনীকে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুরের ব্লক (Islampur Block)তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হুসেন। তিনি জানিয়েছেন, তৃণমূলে এখানে জয়ী হয়ে বিজেপির(BJP) আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের কর্মী সমর্থকদের রাস্তা ঘাটে সব জায়গায় হুমকি দিয়ে আসছে। রাজনৈতিক কারণে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে প্রশাসন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপির জেলা সহ সভাপতি সুরজিৎ সেন। তিনি বলেন, বিজেপি ঘর ভাঙ্গার কাজ করে না। পুলিশ দিয়ে সঠিক তদন্ত করে দেখা হক আসল ঘটনা বেরিয়ে আসবে। তবে যারা মিথ্যা কথা রটাছে তাদের বিজেপি ছাড়বে না।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট