নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

বুধবার ৯ জন আহতের সঙ্গে দেখা করে তাঁদের হাতে ৫০ হাজার টাকার আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: নন্দীগ্রামে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের দেখতে এসএসকেএম হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার বিকেলে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে আহত তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করে তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি।

বুধবার এসএসকেএম হাসপাতালে আহত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁদের চিকিৎসা যাতে যথাযথ হয় সেই বিষয়ে চিকিৎসক এবং হাসপাতালের প্রশাসনকে নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন মুখ্যমন্ত্রী হাসপাতালের ওয়ার্ডে ঢোকার পর আহত এক কর্মী বেড থেকে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করতে যান। যদিও মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী ওই কর্মীকে বেডে বসার নির্দেশ দেন। বুধবার ৯ জন আহতের সঙ্গে দেখা করে তাঁদের হাতে ৫০ হাজার টাকার চেক এবং একটি খাবারের ব্যাগ তুলে দেন মুখ্যমন্ত্রী।

হাসপাতালের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুয়খোমুখি হয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘কাল ৪ জনকে ছেড়েছে, আরও ৯ জনকে আমি দেখে এলাম। বার্ন ইউনিটে আমি যাচ্ছি না, ববিকে পাঠাচ্ছি। ফ্যামিলির সঙ্গে কথা বলবেন।’ তিনি এদিন আরও বলেন, ‘বেশিরভাগ ছেলেমেয়ে আমাদের মারা গিয়েছে।’ মুখ্যমন্ত্রী বলেন, ভোটকে কেন্দ্র করে যারা মারা গিয়েছে, তাদেরকে সরকারের তরফে ২ লাখ টাকা করে আর্থিক সাহায্য করা হচ্ছে এবং পরিবারের একজনকে চাকরি দেওয়া হচ্ছে। যারা আহত হয়েছেন তাদেরকে ৫০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা