১৫,০০০ ভারতীয়র ৭০০ কোটি টাকা হাতিয়েছে প্রতারকরা, পিছনে চিন-জঙ্গি যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: অভিনব প্রতারণা। কখনও আংশিক সময়ের কাজের প্রলোভন। কখনও বা  ইউটিউবে ভিডিও লাইকিং। আবার কখনও বা গুগলে রিভিউ রাইটিং। এমন সব অভিনব টোপ দেখিয়ে গত এক বছরের কম সময়ে প্রায় ১৫ হাজার ভারতীয়ের সঙ্গে প্রতারণা চালিয়ে ৭০০ কোটির বেশি টাকা হাতিয়ে নিয়েছে আনলাইন প্রতারকরা। ওই টাকার বড় অংশ দুবাই হয়ে চিনে গিয়েছে। প্রতারণার টাকার একাংশ লেবানন ভিত্তিক জঙ্গি সংগঠন হিজবুল্লাহের অ্যাকাউন্টেও জমা পড়েছে।  

সম্প্রতি প্রতি অনলাইন প্রতারণার একটি চক্রকে হাতেনাতে ধরেছেন হায়দরবাদ পুলিশের সাইবার অপরাধ শাখার আধিকারিকরা। ওই চক্রকে জেরা করেই অনলাইন প্রতারণা নিয়ে চমকে ওঠার মতো বিস্ফোরক তথ্য জানতে পেরেছেন গোয়েন্দারা। হায়দরাবাদেরর পুলিশ কমিশনার সি ভি আনন্দ জানান, যেহেতু প্রতারণার সঙ্গে আন্তর্জাতিক ও জঙ্গি যোগ রয়েছে তাই বিষয়টি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রকের গোচরে আনা হয়েছে। গত এক বছরের কম সময়ে যে ৭০০ কোটি টাকা প্রতারণা করে বিদেশে পাচার হয়েছে তার একটা অংশ ক্রিপ্টোকারেন্সিতে পরিবর্তিত করা হয়েছে।  

তাঁর কথায়, ‘গত এপ্রিলেই অনলাইনে ২৮ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ জানিয়ে সাইবার অপরাধ শাখার দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। তিনি বেশ কিছু হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম অ্যাকাউন্টের ব্যবহারকারীর নমবর দিয়েছিলেন। ওই নম্বর ধরে শুরু হয় তদন্ত। তাতেই দেখা যায় মোটা টাকা আয়ের লোভ দেখিয়ে অভিনব কায়দায় প্রতারণা চালাচ্ছে প্রতারকরা। তদন্তে নেমে ইতিমধ্যেই অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকায় হায়দরাবাদ থেকে চার জন, মুম্বই থেকে তিনজন এবং আমদাবাদ থেকে দুজনকে ধরা হয়েছে। চক্রের আরও ছয় সদস্যের খোঁজে তল্লাশি চলছে।’

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান