অমর্ত্যের পাশে দাঁড়িয়ে সাসপেন্ড বিশ্বভারতীর প্রতিবাদী পড়ুয়া

অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাসপেন্ড হলেন বিশ্বভারতীর পড়ুয়া সোমনাথ সৌ। তাঁকে ১ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি বিতর্ক নিয়ে অমর্ত্য সেনের(Amartya Sen) পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাসপেন্ড হলেন বিশ্বভারতীর(Viswabharati University) এক পড়ুয়া। বিশ্বভারতীর ছাত্র, তথা বামপন্থী ছাত্র সংগঠন SFI’র সক্রিয় সদস্য সোমনাথ সৌকে(Somnath Sou) বুধবার সাসপেন্ড করেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পক্ষ থেকে এই নোটিস জারি করা হয়। তবে এর আগেও একাধিকবার সাসপেন্ড করা হয় ওই পড়ুয়াকে। এমনকি তৈরি করা হয় তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটিও। এবারও সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট সম্পর্কিত আচরণ লঙ্ঘনের কারণ দেখিয়েই তাঁকে সাসপেন্ড করা হয়েছে। তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে স্নাতকোত্তর স্তরের পল্লীশিক্ষা ব্যবস্থাপনা কর্মসূচি বিভাগের তৃতীয় সেমিস্টার স্থগিত করা হচ্ছে তাঁর জন্য। যার অর্থ প্রায় এক বছর নষ্ট হওয়া। আর এই ঘটনা ঘিরেই নতুন করে তপ্ত হয়ে উঠছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন মুখ্যমন্ত্রীর সুপারিশ সত্ত্বেও ৮টি কোর্স চালুর অনুমোদন পেল না কলেজ

বিশ্বভারতীর দাবি, ছাত্র-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় একাধিক বিতর্কিত পোস্ট করায় আচরণ লঙ্ঘন করেছেন সোমনাথ। তাই সর্বসম্মত সুপারিশ অনুযায়ী তাঁর তৃতীয় সেমিস্টার স্থগিত করা হয়েছে। জমি বিতর্কে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালেয়ের বিবাদ এখনও মেটেনি। সেই আবহেই অমর্ত্যের পক্ষ নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোপে পড়েছেন সোমনাথ। তাতে অবশ্য জমি বিতর্ক থেমে যাচ্ছে না, বরঞ্চ তা আরও জটিল হয়ে উঠছে। সাসপেন্ড হওয়ার পরে সোমনাথের দাবি, ‘উপাচার্যের বিরুদ্ধে মুখ খোলার কারণেই এই শাস্তি পেতে হচ্ছে। এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামব। প্রয়োজনে আইনি সাহায্য নিতেও পিছপা হব না।’ অন্যদিকে SFI’র সদস্যদের দাবি, উপাচার্য গত পাঁচ বছর ধরে স্বৈরাতন্ত্র চালাচ্ছেন। তাঁর বিরুদ্ধে কোনও কথা বললেই হয় জুটছে সাসপেনশন, নয়তো শো-কজের নোটিস। বাদ যাননি অধ্যাপকেরাও। বিরুদ্ধস্বর হলেই হয় বদলি, নয় বাতিলের খাতায়। প্রয়োজনে আইনের পথ অনুসরণ করা হবে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের