১৫ অগস্ট বাংলাদেশে সাইবার হামলার হুমকি ভারতীয় হ্যাকারদের, জারি সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ১৫ অগস্ট যখন স্বাধীনতার উ‍ৎসবে মেতে ওঠে পড়শি দেশ ভারত, তখন শোকে ডুবে থাকে এপার বাংলা। কেননা ১৯৭৫ সালের ১৫ অগস্ট মধ্যরাতেই নৃশংসভাবে কিছু ক্ষমতালোভী সেনা আধিকারিকদের হাতে সপরিবারে খুন হতে হয়েছিল স্বাধীন বাংলাদেশের স্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ওই কালো দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবেই পালন করে এপারের বাঙালিরা। এবার ১৫ অগস্ট জাতীয় শোক দিবসেই বাংলাদেশজুড়ে বড়সড় সাইবার হামলা চালানোর হুমকি দিয়েছে ভারতীয় হ্যাকাররা। আর ওই হুমকির প্রেক্ষিতে বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট)।

শুক্রবার সংস্থার পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ৩১ জুলাই হ্যাকটিভিস্ট নামে একটি ভারতীয় গোষ্ঠী হুমকি দিয়েছে, আগামী ১৫ অগস্ট বাংলাদেশজুড়ে সাইবার হামলা চালানো হবে। ওই সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষিত থাকতে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসহ ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং সব ধরনের সরকারি ও বেসরকারি সংস্থাকে বিশেষ সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে।নিজেদের অবকাঠামো রক্ষার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে।’

পাশাপাশি বিজেডি ই-গভ সার্টের পক্ষ থেকে ডিএনএস, এনটিপি এবং নেটওয়ার্ক মিডলবক্সের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা সুরক্ষিত রাখতে  ব্যবহারকারীদের ইনপুট যাচাই করা, ওয়েবসাইটের ব্যাকআপ রাখা এবং এসএসএল/টিএলএস এনক্রিপশনসহ ওয়েবসাইটে এইচটিটিপিএস প্রয়োগ করারও পরামর্শ দেওয়া হয়েছে। সাম্প্রতিককালে দেশে বেশ কয়েকটি সাইবার হামলা ঘটেছে বলে উল্লেখ করে সে সংক্রান্ত তথ্যও প্রকাশ করেছে বিজেডি ই-গভ সার্ট। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১ অগস্ট একটি হ্যাকার গ্রুপ বাংলাদেশে পেমেন্ট গেটওয়ে, আইন প্রয়োগকারী সংস্থা এবং ব্যাঙ্কিং ক্ষেত্রে সাইবার হামলা চালানো হয়েছিল।

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত

ফের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির হানা, গোপন কুঠুরির সন্ধানে অফিসাররা

বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর, কর্নাটক আদালতের নির্দেশে চামুণ্ডেশ্বরী মন্দিরে ক্ষমা চাইলেন অভিনেতা

‘মেদিনীপুর সবসময় এগিয়ে ছিল, আছে থাকবে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিয়ে কী বললেন দেব?

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

মুর্শিদাবাদের জলঙ্গি থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হল লালগোলা হোল্ডিং সেন্টারে

‘নৈরাজ্যের অবসান’, কাকলির পর ‘বেসুরো’ পোস্ট আরও এক তৃণমূল সাংসদের

স্কুলের গাফিলতিতে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রের, তুমুল বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

মোহনবাগানের সহ-সভাপতির পদ ছাড়লেন কুণাল ঘোষ, ইস্তফা নিয়ে যা জানালেন তৃণমূল বিধায়ক

লখনউয়ের কাশমান্ডিতে বকরিদের নামাজে নিষেধাজ্ঞা, বিবাদের জেরে বড় সিদ্ধান্ত প্রশাসনের

‘পদ ছাড়ছি, আর দলই করব না’, কাঁদতে কাঁদতে ঘোষণা করলেন তৃণমূল কাউন্সিলর