মোদির হাত ধরে Light and Sound উলুবেড়িয়ার ঘাটে

উলুবেড়িয়া কালীবাড়ি সংলগ্ন ঘাটে Light and Sound ব্যবস্থার মাধ্যমে ফুটিয়ে তোলা হবে শহরের ইতিহাস। তার জন্য টাকা দেবে মোদি সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারের হাত ধরে বড় উপহার পেতে চলেছে হাওড়া জেলার অন্যতম মহকুমা শহর উলুবেড়িয়া(Uluberia)। সেখানে গঙ্গার পাড়ে উলুবেড়িয়া কালীবাড়ি সংলগ্ন ঘাটে Light and Sound ব্যবস্থার মাধ্যমে ফুটিয়ে তোলা হবে শহরের ইতিহাস। কেন্দ্রের ‘নমামি গঙ্গে’(Namami Gange) প্রকল্পে উলুবেড়িয়া পুরসভার এ ভাবে নদীপাড়ের সৌন্দর্যায়নের ভাবনা আদায় করেছে কেন্দ্রীয় সরকারের পুরস্কার। এই ভাবনা দ্রুত কার্যকর করার নির্দেশও মিলেছে। পুরসভার তরফে জানানো হয়েছে, এই কাজে মূল অর্থ জোগাবে কেন্দ্রীয় সরকারই। তবে কিছুটা খরচ হবে পুরসভারও। তারই হিসেব চলছে।

আরও পড়ুন শাড়ির আঁচলেও হাজির বাংলার অগ্নিকন্যা মমতা

জুলাই মাসের শেষ সপ্তাহে সল্টলেকে রাজ্য প্রশাসনিক কর্মী প্রশিক্ষণ কেন্দ্রে দু’দিনের একটি আলোচনাসভা হয়েছিল। বিশ্ব ব্যাঙ্ক, রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের যৌথ উদ্যোগে ‘নমামি গঙ্গে’ প্রকল্পে কী ভাবে ভাল কাজ করা যায়, সেই আলোচনায় হুগলি নদী সংলগ্ন ২২টি পুরসভাকে ডাকা হয়। সেখানে উলুবেড়িয়া পুরসভার তরফে গঙ্গা দূষণ রোধ করতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চাওয়া হয়। পুর কর্তৃপক্ষ জানান, ইতিমধ্যে তাঁরা গঙ্গায় যোগ হওয়া ১৭ টি খালের মুখ জাল দিয়ে ঢেকে দিয়েছেন। ফলে, খালবাহিত প্লাস্টিক বর্জ‍্য আর নদীতে পড়ে না। ভবিষ্যতের পরিকল্পনা হিসেবে পুরসভার তরফে জানানো হয়, খালগুলি সাফ করতে নিয়মিত যে কচুরিপানা তোলা হয়, সেগুলি প্রক্রিয়াকরণ করে হস্ত শিল্পজাত দ্রব্য বানানো হবে। খাল থেকে তোলা প্লাস্টিক প্রক্রিয়াকরণের ব্যবস্থা করা হবে। বাউড়িয়ায় হুগলি নদীর ঘাটকে পরিবেশবান্ধব করে গড়া হবে। আর জানানো হয়, উলুবেড়িয়া কালীবাড়ি সংলগ্ন ঘাটে করা হবে ‘Light and Sound’। এরপরই কেন্দ্রীয় সরকারের তরফে এই প্রকল্পকে সেরা ঘোষণা করা হয়।

আরও পড়ুন সক্রিয় মমতার পুলিশ, কেষ্টগড়ে উদ্ধার ১২ হাজার জিলেটিন স্টিক

এই প্রকল্প নিয়ে উলুবেড়িয়া পুরসভার পুরপ্রধান অভয় দাস জানিয়েছেন, ‘আমাদের এই শহর বহু পুরনো। তার ইতিহাস আর ঐতিহ্য Light and Sound’র মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। এর জন্য বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হবে। গঙ্গার দূষণ রোধে আমরা যা যা ব্যবস্থা নিয়েছি তা কেন্দ্র ও রাজ্যের প্রশংসা পেয়েছে। এ বার কালীবাড়িতে Light and Sound উলুবেড়িয়ায় নতুন মাত্রা যোগ করবে।’ যদিও অনেকে মনে করছেন কেন্দ্রের এই প্রকল্পের সহায়তার মূলে রয়েছে বিজেপির ভোটব্যাঙ্ক। কেননা উলুবেড়িয়ার আশেপাশের এলাকা সংখ্যালঘু অধ্যুষিত। উলুবেড়িয়া শহরেও বেশ ভাল পরিমাণ সংখ্যালঘু মানুষজনের বসবাস আছে। আর সেই কারণেই উলুবেড়িয়া পুরসভা থেকে ২টি বিধানসভা কেন্দ্র এবং লোকসভা কেন্দ্রে বিজেপির(BJP) একটা ভাল ভোট ব্যাঙ্ক কয়েক দশক ধরেই রয়েছে। এবার সেই ভোট ব্যাঙ্ককে আরও বেশি করে ধরে রাখার লক্ষ্যেই উলুবেড়িয়ার কালিমন্দিরের কাছে গঙ্গার ঘাটে Light and Sound ব্যবসায় সায় দিয়েছে মোদি সরকার। তবে অস্বীকার করার উপায় নেই এই প্রকল্প গড়ে উঠলে তা পর্যটকদের আগমনেও বড় ভূমিকা পালন করবে।

ক্যামেরা দেখেই প্রেমিকা পলককে ধাক্কা, সইফ-পুত্রের আচরণে শোরগোল নেটপাড়ায়

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা