করোনা দেখিয়ে অভিষেকের সভা বাতিল! ত্রিপুরা সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তৃণমূল

দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ থাকলেও পুলিশ নিরাপত্তা না দিয়ে বারবার গ্রেফতার কিংবা মামলা দিচ্ছে তৃণমূল নেতা ও কর্মীদের উপর

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টের নির্দেশকেই বুড়ো আঙুল দেখিয়ে পুলিশ ও বিজেপি আশ্রিত গুণ্ডারা বারবার ত্রিপুরায় হামলা চালাচ্ছে তৃণমূল কর্মীদের উপর। শনিবার থেকেই যার মাত্রা বেড়েছে অনেকটাই। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ থাকলেও পুলিশ নিরাপত্তা না দিয়ে বারবার গ্রেফতার কিংবা মামলা দিচ্ছে তৃণমূল নেতা ও কর্মীদের উপর। এর মাঝেই আচমকা ফের ‘করোনা’কে ঢাল করে সোমবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বাতিল করেছে ত্রিপুরা সরকার। যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল। সেইমতো সোমবারই সেই সভা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছে তৃণমূল নেতৃত্ব। এমনিতেই ত্রিপুরা নিয়ে তৃণমূলের তরফে এক ইঞ্চিও জমি বিজেপিকে ছাড়তে নারাজ। তাই আইনের সাহায্যেই সোমবারের পূর্ব নির্ধারিত সভার অনুমতি চেয়েই আদালতে যেতে চলেছে তৃণমূল।

পুরভোটের দিন যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে ত্রিপুরার রাজনীতি। আগেও ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিল কিংবা জনসভার অনুমতি দেয় নি পুলিশ। গত ৩১ অক্টোবর ত্রিপুরা কোর্টের নির্দেশেই রবীন্দ্র ভবনের সামনে সভা করে তৃণমূল। আগামী সোমবার ত্রিপুরার পুরভোটের কথা মাথায় রেখেই করোনা বিধি মেনে তৃণমূল প্রার্থীদের নিয়ে রোড শো করার কথা ছিল অভিষেকের কিন্তু। রবিবার রাতেই আচমকা সেই সভা বাতিল করে দেয় ত্রিপুরা পুলিশ। ২৫ নভেম্বর ত্রিপুরায় একগুচ্ছ পুরসভা ও নগর পঞ্চায়েতের ভোট। সেই ভোটের প্রচারেই সোমবার আগরতলায় একটি মিছিল ও সভা করার কর্মসূচি ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কিন্তু তা বাতিল হয়েছে যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল। কিন্তু ভোটের প্রচারের জন্য সোমবারই বিপ্লবের রাজ্যে যাচ্ছেন অভিষেক।

তাই বিকল্প প্রচারের চিন্তাভাবনা করছে তৃণমূল নেতৃত্ব। যদিও ধরেই নেওয়া যায় ত্রিপুরা পুলিশ সেই সভাও বা কর্মসূচী বাতিল করবে। তাই বাধ্য হয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তৃণমূল নেতৃত্ব। ত্রিপুরায় তৃণমূল কর্মীদের ক্রমাগত আক্রমণের ঘটনায় রবিবার রাতেই আগরতলা যাওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু বিমান নামার ক্ষেত্রে অনুমতি নিয়ে জটিলতা থাকায় সেই সফর বাতিল করেই সোমবার যাচ্ছেন সাংসদ অভিষেক।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের