সেনা নিয়োগে দুর্নীতিতে অভিযুক্তদের বরখাস্ত করলেন জেলেনস্কি

Share:

নিজস্ব প্রতিনিধি: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে সেনাবাহিনীর শক্তি বাড়াতে অতিরিক্ত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। আর ওই নিয়োগ নিয়েই উঠল ব্যাপক দুর্নীতির অভিযোগ। সেই খবর জানতে পেরে চটে লাল হয়ে সেনাবাহিনীতে নিয়োগের দায়িত্বে থাকা সব আধিকারিকদের বরখাস্ত করলেন ইউক্রেন প্রেসিডেন্ট। দুর্নীতির দায়ে ৩৩ সেনা আধিকারিককে বরখাস্ত করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, গত বছরের ২৫ ফেব্রুয়ারি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পরে ১৭ মাসে ইউক্রেনের কয়েক হাজার সেনা মারা গিয়েছেন। তাছাড়া রুশ হামলায় আহত হয়েছেন আরও অসংখ্য সেনা। তাঁদের শূন্যস্থান পূরণেই নতুন করে সেনাবাহিনীতে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছিল। কিন্তু ওই নিয়োগ প্রক্রিয়া নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠে। মোটা অঙ্কের অর্থ নিয়ে সেনাবাহিনীতে নিয়োগের অভিযোগ পেয়েই ক্ষেপে লাল হয়ে যান দেশটির প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি।

শুক্রবার জাতীয় প্রতিরক্ষা পরিষদের বৈঠকে এ নিয়ে ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি দেশে সেনা নিয়োগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বরখাস্ত করার কথা ঘোষণা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সেই সঙ্গে জানিয়ে দেন, ‘যুদ্ধ সম্পর্কে যাদের অভিজ্ঞতা রয়েছে সেই প্রাক্তন এবং আহত সেনা আধিকারিকদেরই নিয়োগ কেন্দ্রের প্রধান পদে নিয়োগ করা হবে।’ ইউক্রেনের প্রেসিডেন্টের কথায়, ‘শারীরিকভাবে সক্ষম না-ও হতে পারেন। কিন্তু যুদ্ধ সম্পর্কে যাঁরা ওয়াকিবহাল তাদেরই সেনা নিয়োগ কেন্দ্রের দায়িত্বে নিয়োগ করা হবে। দুর্নীতিবাজদের কোনওভাবেই বরদাস্ত করা হবে না।’

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের