‘মণিপুরে ভারতের বিচার ধারাকে খুন করা হয়েছে’, ফের তোপ রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়ানাড: মণিপুরে জাতি হিংসা নিয়ে ফের কেন্দ্রের বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন রাহুল গান্ধি। শনিবার নিজের সংসদীয় ক্ষেত্র ওয়ানাডের কালপেত্তায় এক জনসভায় প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, ‘মণিপুরে ভারতের বিচার ধারাকেই খুন করা হয়েছে। আর ওই খুন করেছে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার।’

সাংসদ পদে পুনর্বহালের পরে এদিনই প্রথম নিজের সংসদীয় কেন্দ্রে পা রেখেছিলেন রাহুল। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বিমানবন্দরে পা রাখেন তিনি। রাজীব তনয়কে স্বাগত জানাতে  কার্যত কংগ্রেস কর্মী ও সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিমানবন্দর থেকে সোজা কালপেত্তায় চলে যান। সেখানে দলীয় কর্মীদের এক সভায় ভাষণ দিতে গিয়ে মণিপুরের জাতি হিংসা নিয়ে ফের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন ওয়ানাডের রাহুল। ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘সংসদে দাঁড়িয়ে ১৩৩ মিনিট ভাষণ দিয়েছেন। কিন্তু মণিপুর নিয়ে মাত্র দু’মিনিট সময় ব্যয় করেছেন তিনি। দেড় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। হাজার-হাজার মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। চোখের সামনে নিজের প্রিয় সন্তানকে নির্মমভাবে মরতে দেখেছেন মা। ভিটেমাটি হারিয়ে উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিতে হয়েছে অনেককে। অথচ সংসদে দাঁড়িয়ে মোদি হেসে কথা বলেছেন, জোকস শুনিয়েছেন, ‘ইন্ডিয়া’ জোটকে আক্রমণ করেছেন, কংগ্রেসকে গালিগালাজ দিয়েছেন। অথচ মণিপুরের নির্যাতিতা মানুষের জন্য মাত্র দু’মিনিট সময় ব্যয় করেছেন।’

নাম না নিয়ে মোদির উদ্দেশে রাহুল বলেন, ‘আপনি হাজার-হাজার পরিবারকে ধ্বংস করেছেন। অসংখ্য মহিলাকে ধর্ষণে সাহায্য করেছেন। কয়েক শো মানুষকে খুন করতে সাহায্য করেছেন। আর দেশের প্রধানমন্ত্রী হয়েও আপনি হাসছেন?’ যারা ভারতের বিচার ধারাকে খুন করে তাঁরা কখনও জাতীয়তাবাদী হতে পারে না বলেও মন্তব্য করেন রাহুল।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ