‘নতুন কিছু করার ক্ষমতা নেই, তাই পুরোনো দিয়ে কাজ চালাচ্ছে’, ‘ঝুমকা গিরা’ নিয়ে বিস্ফোরক আশা ভোঁসলে

গানটির রিমিক্স অবতারের দর্শকের একাংশ খুশি হলেও অনেকেই গানটিকে মেনে নিতে পারেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরোনো দিনের ক্ল্যাসিকাল হিট গানগুলি আজকাল পুনরায় গাঁথা হচ্ছে নতুন নতুন সিঙ্গারের কন্ঠে। এমনকী গানের সংলাপ এক রেখে জোড়া হচ্ছে নতুন নতুন মিউজিক। এর ফলে গানগুলি নতুনত্ব হলেও দর্শকদের একাংশের ইমোশনে রীতিমতো আঘাত আসছে। শুধু দর্শক নয়, ক্ল্যাসিকাল গানগুলির অরিজিনাল গায়ক-গায়িকাও খানিকটা রুষ্ট হচ্ছেন, তা বলাই চলে! যদিও এখনকার দিনের সুরকার বা গীতিকার তাঁদেরও কিছু করার নেই, দর্শকদের পছন্দের কথা মাথায় রেখেই পুরোনো দিনের হিট হিন্দি গানগুলিকে নতুনভাবে ফিরিয়ে আনা হচ্ছে।

গত ২৮ জুলাই মুক্তি পেয়েছে পরিচালক করণ জোহরের বহু প্রতীক্ষিত সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন আলিয়া ভাট এবং রণবীর সিং। ছবির একটি গান মার্কেটে রীতিমতো ঝড় তুলেছে, হ্যাঁ, ক্ল্যাসিক ‘ঝুমকা গিরা রে’। যে গানটির অরিজিনাল ভার্সন গেয়েছিলেন আইকনিক গায়িকা আশা ভোঁসলে। গানটির রিমিক্স অবতারের দর্শকের একাংশ খুশি হলেও অনেকেই গানটিকে মেনে নিতে পারেনি। এবার গানটির রিমিক্স ভার্সন নিয়ে মুখ খুললেন খোদ আশা ভোঁসলে।

ইন্ডিয়া টুডে-র সঙ্গে কথোপকথনে, আশা জি জানিয়েছেন, “আসলে নতুন সঙ্গীত পরিচালক বা গায়কদের, নতুন কিছু আনার  ক্ষমতা নেই, তাই তাঁরা পুরানো গানগুলিকে পুনরায় তৈরি করছেন। উদাহরণস্বরূপ, আজ ‘ঝুমকা গিরা রে’ খুব ভাল কাজ করছে। যা  এসেছে নতুন একটি ছবি থেকে। এটি একটি পুরানো গান।” গানটি ১৯৬৬ সালের ‘মেরা সায়া’ চলচ্চিত্রের গান, গানটি সাধনার উপর চিত্রিত করা হয়েছিল। রাজা মেহেদি আলী খানের গানের সঙ্গে মূল রচনাটি ছিল সঙ্গীত পরিচালক মদন মোহনের। আশাজীর কথায়, “এই গানগুলির কথা, গায়ক ও সঙ্গীত সব কিছুর সমন্বয়। তাই সিনেমাটোগ্রাফারও যদি গানগুলো ভালোভাবে শুট না করতেন, তাহলে চিত্রায়নে কোনো প্রভাব ফেলত না।” তাই শিল্পীদের অক্লান্ত পরিশ্রমের কারণে পুরোনো গানগুলির প্রভাব এতটা বেশি, পুরোনো দিনে গান রচনা করার সময় প্রত্যেক শিল্পী সত্যিই কঠোর পরিশ্রম করতেন। তাই তিনি এখন অনেক নতুন গান শোনেন না কারণ তিনি সেগুলিতে ভাল লেখা খুঁজে পান না। 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের