পুরতালিকায় থেকেও গায়েব প্রায় ৬০ হাজার হকার

কলকাতা পুরনিগম নতুন করে হকারদের তালিকা তৈরি করছে। যিনি যে ওয়ার্ডে হকারি করেন তাঁকে সেই ওয়ার্ডের হকার হিসাবেই চিহ্নিত করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরনিগমের(KMC) কাছে থাকা শহরদের হকার(Hawkers) তালিকা মিলিয়ে দেখতে গিয়ে বেশ বড়সড় গড়বড় নজরে আসে পুরআধিকারিকদের। দেখা যায় পুরনিগমের কাছে থাকা তালিকায় নাম থাকা প্রায় ৬০ হাজার হকারের কোনও সন্ধানই মিলছে না। ৫৯ হাজারের মধ্যে মাত্র ১৯ জন হকারের ঠিকঠাক সন্ধান মেলে। আর সেই জায়গাতেই প্রশ্ন ওঠে এতবড় গরমিল হয়ে গেল অথচ কেউ কিছু জানতেই পারল না! যদিও পরে দেখা যায় গলদ লুকিয়ে আছে অন্য জায়গায়। যিনি যে অঞ্চলের বাসিন্দা, সেই ওয়ার্ডে তাঁর নাম নথিভুক্ত হয়েছে। কিন্তু তিনি যে অঞ্চলে হকারি করেন, সেখানকার তালিকায় তাঁর নাম নেই। আর তাই পুরতালিকার সঙ্গে বাস্তবের হিসাব কিছুতেই মিলছিল না। এখন নতুন করে আবারও তালিকা করা হচ্ছে ওয়ার্ড ধরে ধরে। অর্থাৎ যিনি যে ওয়ার্ডে হকারি করেন তাঁকে সেই ওয়ার্ডের হকার বলেই চিহ্নিত করা হচ্ছে।

আরও পড়ুন যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনায় মুখ খুললেন বিধায়ক তন্ময় ঘোষ

পুরসভা। ২০১৫ সালে ৫৯ হাজার হকারের যে তালিকা তৈরি হয় সেই তালিকা ধরে সম্প্রতি কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ নতুন করে সমীক্ষা করেছিল। সেখানেই দেখা যায় ওই ৫৯ হাজার হকারের মধ্যে ঠিকঠাক ভাবে মাত্র ১৫-২০ জনের সন্ধান মিলছে। বাকিদের কোনও হদিশই নেই। এই ঘটনায় বেশ অবাক হন পুরকর্তারা। পরে দেখা যায়, গণ্ডগোলটা অন্য জায়গায়। ৫৯ হাজার হকারের তালিকা তৈরি হওয়ার পর, তা পরে ওয়ার্ডভিত্তিক করা হয়। পুলিশের সহযোগিতায় সেই ওয়ার্ড বা থানাভিত্তিক তালিকা তৈরি করতে গিয়ে পুরো বিষয়টি তালগোল পাকিয়ে গিয়েছে। যিনি যে অঞ্চলের বাসিন্দা, সেই ওয়ার্ডে তাঁর নাম নথিভুক্ত হয়েছে। কিন্তু তিনি যে অঞ্চলে হকারি করেন, সেখানকার তালিকায় তাঁর নাম নেই। যেমন পুরনিগমের কাছে তালিকা বলছে, গড়িয়াহাটে হকারি করছেন এমন মানুষের সংখ্যা প্রায় ৬০০। অথচ সেখানে খোঁজ মিলেছে মাত্র ১৫ জনের! ফলে যাদের সন্ধান মিলছিল না তাঁদের অস্তিত্ব নেই বলে ধরে নেওয়া হয়েছিল। বিষয়টি কানে যায় মেয়র(Mayor) ফিরহাদ হাকিমেরও(Firhad Hakim)।

আরও পড়ুন উপনির্বাচনের মুখ ফিরল মহকুমার দাবি, নজরে ধূপগুড়ি

এরপর তাঁর নির্দেশে নতুন করে তালিকা খতিয়ে দেখতে শুরু করেন পুরআধিকারিকেরা। আর সেখানেই দেখা যায়, অন্য জায়গার বাসিন্দা হওয়ায়, অনেক হকারদের নাম অন্য ওয়ার্ড বা থানার তালিকায় ঢুকে গিয়েছে। ফলে, গড়িয়াহাটে তাঁদের অস্তিত্ব নেই বলে মনে হচ্ছে। যদিও তাঁরা আছেন। সব থেকে বড় কথা কলকাতায় যারা হকারি করেন তাঁদের বেশির ভাগই আসেন রাজ্যের নানা জেলা থেকে। এখন দেখা যাচ্ছে পুরতালিকায় তাঁদের নাম থাকলেও বাস্তবে তা মিলছে না। কেননা তাঁদের নাম ঢুকে বসে রয়েছে সেই সব জেলার তালিকায় যেখানে তাঁদের বাড়ি। এবার এই সব তালিকা নতুন করে তৈরি করা হচ্ছে।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে