জনপ্রিয়তার নিরিখে বিশ্বখ্যাত গায়িকা টেলর সুইফটকে হারালেন বাংলার ছেলে অরিজিৎ সিং

তিনিই এবার গানে গানে হারিয়ে দিলেন আন্তর্জাতিক পপ তারকা টেইর অ্যালিসন সুইফটকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধে কি তিনি গানের রাজা। নিজে একটিও গ্র্যামি না পেলেও গানে গানে ১২ টি গ্র্যামি বিজেতাকে একেবারে ক্লিনবোল্ড করে দিলেন তিনি। শেষমেশ জয় হল পশ্চিমবঙ্গের। কি এখনও বুঝতে পারছেন না, কার কথা বলছি? হ্যাঁ, দ্য মেলোডি কিং অরিজিৎ সিং। গান তো বটেই, যিনি প্রতি মুহূর্তে হৃদয় জয় করে চলেছেন। তিনিই এবার গানে গানে হারিয়ে দিলেন আন্তর্জাতিক পপ তারকা টেইর অ্যালিসন সুইফটকে।

পাশ্চাত্য সঙ্গীত দুনিয়ার অন্যতম ধনী তারকাও বটে বাঙালি গায়ক অরিজিৎ সিং। কিন্তু কী ভাবে? বর্তমানে মোবাইলই বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম। বাড়িতে হোক বা রাস্তায়, যেকোনও জায়গাতেই মোবাইল প্রতি মুহূর্তে আমাদের সঙ্গ দিচ্ছে। আর গানে গানে থাকার জন্যে মানুষ মোবাইলে ডাউনলোড করছেন একাধিক মিউজিক প্লাটফর্ম। যার মধ্যে একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাই। গান শোনার পাশাপাশি ওই প্ল্যাটফর্মে অনুরাগীরা পছন্দের শিল্পীদের ‘ফলো’ও করতে পারেন। হ্যাঁ, এবার সেই অনুরাগীর সংখ্যা নিরিখেই টেলর সুইফটকে টেক্কা দিলেন অরিজিৎ। আর স্পটিফাইয়ে তাঁর অনুরাগীর সংখ্যা আট কোটি ৬০ লক্ষেরও বেশি।

যেখানে টেলর সুইফটের অনুরাগী সংখ্যা সাত কোটি ৯০ লক্ষ। আর স্পটিফাইয়ে জনপ্রিয়তার নিরিখে শীর্ষে আছেন ব্রিটিশ পপ তারকা এড শীরান। তাঁর অনুরাগী সংখ্যা ১১ কোটি ৩০ লক্ষ। দ্বিতীয় স্থানে পপ তারকা অ্যারিয়ানা গ্র্যান্ড আছেন, যাঁর অনুরাগী সংখ্যা প্রায় নয় কোটি ১০ লক্ষ। এরপরেই স্থান বিশ্বখ্যাত বাঙালি গায়ক অরিজিতের। যেহেতু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জিয়াগঞ্জে তাঁর জন্ম, বেড়ে ওঠা। তাই যতই বলিউডের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করুক না কেন তিনি আদতে বাংলার ছেলে। রিয়্যালিটি শোয়ের মাধ্যমে গায়ক হিসাবে পথচলা অরিজিৎ-এর। এরপর একের পর এক হিট গান দিয়ে বলিউডে পাকাপাকি জায়গা বানিয়ে নিয়েছেন অরিজিৎ।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের