র‍্যাগিং বন্ধে কড়া আইন চালুর পক্ষপাতী সৌরভ গঙ্গোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মর্মান্তিক মৃত্যু নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার কলকাতার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার। ওই অনুষ্ঠান শেষে যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জায়গা। সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত। সুস্থ পরিবেশ ছাড়া কখনও একটা শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না।’ একই সঙ্গে র‍্যাগিং বন্ধে কড়া আইন প্রণয়ন করার পক্ষে সওয়াল করে বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি বলেন, ‘অবিলম্বে র‍্যাগিং বন্ধে কড়া আইন চালু করা উচিত।’

গত ৯ অগস্ট বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এ২ ব্লকের তিনতলার বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় বাংলা অনার্সের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর। র‍্যাগিংয়ের ফলেই নদিয়ার বগুলা থেকে যাদবপুরে পড়তে আসা পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছিল বলে অভিযোগ ওঠে। ওই ঘটনা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ঘোলা জলে মাছ ধরতে আসরে নেমেছে বাজারি সংবাদমাধ্যম ও রাজনৈতিক বেওসায়ীদের একাংশ। স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় প্রাক্তনী এবং বর্তমান ছাত্র মিলিয়ে এখনও পর্যন্ত পর্যন্ত ন’জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা।

ইতিমধ্যে ডিন অফ স্টুডেন্টস রজত রায় এবং রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে জিজ্ঞাসাবাদ করেছেন লালবাজারের গোয়েন্দা কর্তারা। এদিন এক পড়ুয়াকে হস্টেলে নিয়ে গিয়ে সেই রাতের ঘটনার পুনর্নির্মাণ করিয়েছে পুলিশ।ছাত্র মৃত্যুর ঘটনার রাতে কী ঘটেছিল ? কীভাবে মৃত্যু ঘটে পড়ুয়ার ? তা জানতে এই ঘটনার পুননির্মাণের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর ফেডারেশনের ৪ সদস্যকে তলব করল পুলিশ

জঙ্গিদের খোঁজে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন