ক্যান্সারের কাছে হার মারলেন জিম্বাবোয়ের কিংবদন্তী ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: বাইশগজে কখনও বল হাতে কিংবা কখনও ব্যাট হাতে বদলে দিয়েছেন ম্যাচের রঙ। হারা ম্যাচে জিতেছেন। কিন্তু ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে হারই মানতে হল জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিককে। গতকাল মঙ্গলবার চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে ৪৯ বচর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন তথা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।

১৯৯৩ সালে ১০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক হয় স্ট্রিকের। টানা এক যুগ দেশের জার্সি গায়ে খেলেছেন টেস্টও একদিনের ম্যাচ। ৬৫টি টেস্টে ১,৯৯০ রান করার পাশাপাশি ২১৬টি উইকেট নিয়েছেন। আর দেশের হয়ে ১৮৯টি এক দিনের ম্যাচে ২৯৪৩ রান করার পাশাপাশি ২৩৯টি উইকেট শিকার করেছেন। দেশকে ২১টি টেস্ট এবং ৬৮টি এক দিনের ম্যাচে নেতৃত্বও দিয়েছিলেন স্ট্রিক। ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলেন। তিনিই জিম্বাবোয়ের একমাত্র খেলোয়াড় যাঁর টেস্টে ১০০০ রান ও ১০০ উইকেট এবং একদিনের ক্রিকেটে ২০০০ রান ও ২০০ উইকেট রয়েছে। ম্যাচে গড়াপেটার অভিযোগে তাঁকে ২০২১ সালে আট বছরের জন্য নির্বাসিত করে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। যদিও পরে ক্ষমা চান হিথ স্ট্রিক।

দীর্ঘদিন ধরেই কোলন এবং যকৃতের ক্যান্সারে ভুগছিলেন স্ট্রিক। যদিও গত মে মাসে তাঁর ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জানা যায়। চিকি‍ৎসার জন্য ভর্তি হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার হাসপাতালে। যদিও চিকি‍ৎসকরা স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন প্রাক্তন জিম্বাবোয়ে অধিনায়কের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। চিকি‍ৎসকদের সেই ভবিষ্যদ্বাণীই সত্যি হল। স্ট্রিকের মৃত্যুর সঙ্গে সঙ্গে জিম্বাবোয়ে ক্রিকেটের একটি অধ্যায়ের অবসান হল। হেনরি ওলোঙ্গো, সিয়ান  উইলিয়ামস-সহ একাধিক ক্রিকেটার বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সিদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের