বেঁচে রয়েছেন হিথ স্ট্রিক, জানালেন ভুয়ো মৃত্যুর খবর রটানো ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: বেঁচে আছেন জিম্বাবোয়ের কিংবদন্তী ক্রিকেটার হিথ স্ট্রিক। যিনি বুধবার সকালে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের মৃত্যুর ভুয়ো খবর গোটা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন সেই হেনরো ওলোঙ্গাই ঘন্টা কয়েক বাদে নতুন এক পোস্টে জানিয়েছেন, বেঁচে রয়েছেন ৪৯ বছর বয়সী প্রাক্তন ক্রিকেটার। এমনকি তাঁর সঙ্গে হোয়াটসঅ্যাপে বার্তা আদানপ্রদানও করেছেন। তাহলে কিসের ভিত্তিতে তিনি প্রথমে স্ট্রিকের মৃত্যু সংবাদ ঘোষণা করেছিলেন, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাতে রাজি হননি ওলোঙ্গা।

মঙ্গলবারই নিজের ‘এক্স’ হ্যান্ডেলে স্বদেশীয় ক্রিকেটার হিথ স্ট্রিকের মৃত্যুসংবাদ জানিয়েছিলেন জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার হেনরি ওলোঙ্গা। এক পোসা্টে তিনি লিখেছিলেন, ‘দুঃখের সংবাদ পেলাম যে, হিথ স্ট্রিক আমাদের ছেড়ে অন্য পাড়ে চলে গিয়েছে। জিম্বাবোয়ে ক্রিকেটের কিংবদন্তী শান্তিতে থাকুন। আমরাই বিশ্ব ক্রিকেটকে অন্যতম সেরা অলরাউন্ডার দিয়েছিলাম। তাঁর (হিথ স্ট্রিকের) সঙ্গে খেলতে পারাটা আমার কাছে পরম সৌভাগ্যের বিষয়।’ ওলোঙ্গার ওই পোস্টের পরেই একাধিক প্রাক্তন ক্রিকেটার থিথ স্ট্রিকের অকাল প্রয়াণে শোক প্রকাশ করেন।

কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ডিগবাজি খেয়ে ‘এক্স’ হ্যান্ডেলে নতুন এক পোস্টে ওলোঙ্গা জানান, মারা যাননি কিংবদন্তী ক্রিকেটার। বরং বহাল তবিয়তে বেঁচে রয়েছেন। জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার লেখেন, ‘আমি নিশ্চিত ভাবে জানাতে চাই যে হিথ স্ট্রিকের মৃত্যুর খবর নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে। আমি নিজেই ওর মুখ থেকে শুনেছি যে ও এখনও জীবিত। তৃতীয় আম্পায়ার আবার ওকে ফিরিয়ে এনেছে। ও বেঁচে রয়েছে।’ নতুন পোস্ট করার পাশাপাশি যে পোস্টে স্টিকের ভুয়ো মৃত্যুর খবর রটিয়েছিলেন, সেটি মুছে দিয়েছেন ওলোঙ্গা।

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সিদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের