Loading live market data...
Loading active stocks...
Connecting...

হাওড়া জেলা হাসপাতালের ভিতরেই ১০০ শয্যার CCB

৩৩ কোটি টাকায় হাওড়া জেলা হাসপাতালের ভিতরেই গড়ে উঠতে চলেছে এই নতুন হাসপাতালটি, যাকে বলা হচ্ছে Critical Care Block বা CCB।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই। কিন্তু সেই সিদ্ধান্তের রূপায়ণ থমকে গিয়েছিল জমিজটের জেরে। অবশেষে সেই জমি জটের সমস্যা মিটেছে। আর তার জেরে হাওড়া শহর ও জেলাবাসী পেতে চলেছেন ১০০ শয্যার একটি নতুন হাসপাতাল। হাওড়া জেলা হাসপাতালের(Howrah District Hospital) ভিতরেই গড়ে উঠতে চলেছে এই নতুন হাসপাতালটি, যাকে বলা হচ্ছে Critical Care Block বা CCB। রাজ্য সরকারের অর্থ দফতরও এই প্রকল্পের জন্য প্রায় ৩৩ কোটি টাকা বরাদ্দ করেছে। জেলা স্বাস্থ্য দফতর(District Health Department) সূত্রের খবর, আগামী দেড় বছরের মধ্যে ১০০ শয্যাবিশিষ্ট একটি সাততলা ভবন তৈরির কাজ শেষ করতে রাজ্য সরকার পূর্ত দফতরকে নির্দেশ দিয়েছে। ভবনটির নকশার একটি মডেলও তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে।

হাওড়া জেলা প্রশাসন সূত্রের খবর, গত সোমবার জেলা স্বাস্থ্য দফতরকে ১০০ শয্যার একটি আধুনিক মানের CCB তৈরির জন্য প্রশাসনিক অনুমোদন পাঠায় রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। হাসপাতালের এস এন দাস ভবন ও নিউ বিল্ডিংয়ের সামনে, বর্তমানে যেখানে সেন্ট্রাল কিচেন রয়েছে, সেই জায়গায় এই নতুন ৭ তলা ভবনটি গড়ে তোলা হবে। এই ভবনের প্রথম ৪টি তলায় থাকবে ১০০ শয্যা বিশিষ্ট CCB। তার ওপরের ৩টি তলা জুড়ে তৈরি হবে District Integrated Public Health Laboratory বা DIPHL।

ওই ৭ তলা ভবনে থাকবে আধুনিক মানের অগ্নি-নির্বাপণ ব্যবস্থা, বিপদঘন্টি, উন্নত মানের লিফ্‌ট এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই মণ্ডল এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘১০০ শয্যার এই CCB তৈরি হয়ে গেলে শুধু হাওড়া জেলা নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বহু মানুষ উপকৃত হবেন। গুরুতর অসুস্থ রোগীদের আর বেসরকারি হাসপাতালে যেতে হবে না। গুরুতর অসুস্থ সদ্যোজাতরাও এখানে ভর্তি হতে পারবে।’

১০ মে অশুভ গ্রহণ যোগের প্রভাব! মেষ-সহ ৪ রাশির জাতকদের বাড়তে পারে দুশ্চিন্তা

ব্রহ্ম মুহূর্ত কেন ‘লাইফ চেঞ্জিং’? মাহেন্দ্র সময়ের গুরুত্ব ব্যাখ্যা করলেন সদগুরু

মাধ্যমিক ফলপ্রকাশের আগেই দেখুন, রাশি অনুযায়ী আপনার সন্তানের দিনটি কেমন যাবে…

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ