দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবিবার থেকে বৃষ্টিপাত কমবে, বাড়বে তাপমাত্রা

নিজস্ব প্রতিনিধি: মৌসুমী অক্ষরেখা সক্রিয় দক্ষিণবঙ্গে। বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আজ ও কাল ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি উত্তরবঙ্গে(North Bengal)। দক্ষিণবঙ্গেও শনিবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন,অসম, মেঘালয় – এ প্রবল বৃষ্টির আশঙ্কা। প্রবল বৃষ্টি হবে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। এর জেরে উত্তরবঙ্গে নদীর জল স্তর বাড়বে। নিচু এলাকা প্লাবনের আশঙ্কা। শষ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা। পার্বত্য এলাকায় ধস নামতে পারে। ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমবে।

গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের মাটিগাড়াতে ২৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন এলাকায় এবং শিলিগুড়িতে ২১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঝালং ও চম্পাসারিতে ২০০ মিলিমিটার এবং দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গাজোলডোবা ও জলপাইগুড়িতে ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। লাভ হাতে ১৩০ মিলিমিটার এবং কালিম্পং – এ ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
মৌসুমী অক্ষরেখা গোরক্ষপুর পাটনার পর দক্ষিণবঙ্গের বাঁকুড়া এবং দীঘার উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্নাবর্ত উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে।উত্তরবঙ্গে চলছে অতি ভারী বৃষ্টির স্পেল। কাল শনিবার পর্যন্ত চলবে এই স্পেল। অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে।আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। জলপাইগুড়ি, কালিম্পং জেলায় ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। আলিপুরদুয়ার ,কোচবিহার ও দার্জিলিং জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।শনিবার ২৬ আগষ্ট ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত হওয়ার আশঙ্কা। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের উপরের দিকের বাকি জেলায় হতে পারে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা গুলিতে।দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। আগামী ২৪ ঘন্টায় কার্যত রেইনি ডে । সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।

বজ্রবিদ্যুৎ সহ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের (South Bengal)জেলাগুলিতে। আগামী ২৪ ঘন্টায় পশ্চিমী ঝাড়গ্রাম, বাঁকুড়া ,পুরুলিয়া এই চার জেলা ছাড়া সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা।
বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে। শনিবারে ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। মূলত মেঘলা আকাশ এবং বাতাসে জলীয়বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।

রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, বাড়বে তাপমাত্রা। সোমবার থেকে কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা কমে যাবে, অস্বস্তি বাড়বে।কলকাতায় (Kolkata)মূলত মেঘলা আকাশ। আজ দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ।তাপমাত্রা কিছুটা কমবে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতা জনিত অস্বস্তি। সোমবারের পর কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ