দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বৃহস্পতিবার চৌরঙ্গীতে নির্বাচনী জনসভা করলেন মুখ্যমন্ত্রী। আর সেখান থেকেই বিজেপিকে তোপ দাগেন তিনি। আজ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট হয়েছে। সেই ভোটের গতি দেখে অত্যন্ত আত্মবিশ্বাসী বলে মনে হয় তৃণমূলনেত্রীকে। চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে একটি জনসভা করলেন তিনি। এখান থেকেই বিজেপি এবং নির্বাচন কমিশনকে তুলোধনা করেন তিনি। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে হয় প্রথম দফার ১৫২টি আসনে নির্বাচন। মোট ১৬টি জেলা এবং আসন ১৫২টি। আজ, বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে সমগ্র উত্তরবঙ্গ এবং গোটা জঙ্গলমহলের পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বউবাজারে ব্যবসায়ীদের পাশে তিনি দাঁড়িয়েছিলেন সে কথাও স্মরণ করিয়ে দেন।

এদিকে মেট্রো রেলের কাজের সময় এখানকার ব্যবসায়ী এবং বাসিন্দাদের বিপদে পড়তে হয়েছিল। তখন পাশে দাঁড়িয়েছিলেন তাঁদের। আজ সে কথা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌বউবাজার সোনার হাব। যখন মেট্রোর জন্য সব ভেঙে পড়েছিল, তখন আমি পাশে এসে দাঁড়িয়েছিলাম। পুনর্বাসন দিতে মেট্রো রেল বাধ্য হয়েছিল। ওদের ভুল পরিকল্পনায় এসব ঘটেছিল। আমি এলাকায় এলাকায় ঘুরেছি। ভুলে যাবেন না, কোভিডের সময় বড়বাজার থেকে কোলে মার্কেট বন্ধ হয়ে গিয়েছিল। তখন আমি রাস্তায় নেমেছিলাম। বাজার খুলিয়েছিলাম। যখন বড়বাজার থেকে শুরু করে সব জায়গায় ব্যবসায়ীদের তল্লাশি করা হচ্ছিল, কারা ছিল না—ইডি, সিবিআই, আয়কর। তখন আমি পাশে এসে দাঁড়িয়েছিলাম। আপনাদের দোকান, পাড়ায় ঘুরে বেরিয়েছিলাম।’‌

অন্যদিকে নির্বাচনী প্রচারে টানা একমাস জেলায় জেলায় সফর করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজও তা অব্যাহত। এই আবহে প্রধানমন্ত্রী বাংলায় এসে বলেছেন, ঝালমুড়ি তিনি খেয়েছেন আর ঝাল তৃণমূলের লেগেছে। যার জবাবে সুর সপ্তমে তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌আমি যদি কোনও দোকানে যাই তবে স্বতস্ফূর্তভাবে যাব। আগে থেকে নিশ্চয়ই টিভি ক্যামেরা ফিট করা থাকবে না। দোকানে আগে থেকে টিভি ক্যামেরা ফিট করে রেখেছিল। সিকিউরিটি দিয়ে ঝালমুড়ি বাড়ি থেকে বানিয়ে এনেছিল। পকেট থেকে সাজানো চকচকে ১০ টাকার নোট বের করেছিল। আমার কাছেও নেই। এখন বলছে জিতে ঝালমুড়ি খাবেন। আপনাকে ভেলপুরি পাঠাব। দিল্লিতে পাওয়া যায়। ওখানে ঝালমুড়ি পাওয়া যায় না।’‌

এছাড়া কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। কারণ বড়ঞা এবং দুবরাজপুরে অভিযোগ ওঠে, তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে সেটা বিজেপিতে চলে যাচ্ছে। আর তা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রীকে নিশানা, ‘‌বাংলায় এসে ভোটের দিন বলছেন, আপনি জিতছেন? এটা আপনি বলেন কী করে? ভোট তো মানুষ দেবে। যত ভোট পড়ছে, সব আপনার! এটা বলছেন কী করে? খবর পেয়েছি, ৪ মে থেকে গণ্ডগোল হবে। তা হলে কী প্ল্যান করেছেন? কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে। ধর্মের কল বাতাসে নড়ে। আপনারা যেটাই করবেন, সেটাই আপনাদের বিরুদ্ধে যাবে।’‌

Published by:

Share Link:

More Releted News:

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

বাইকের পর গাড়ি ব্যবহারেও শুরু কড়াকড়ি, কারা পাবেন ছাড়? জেনে নিন…

চার ঘণ্টায় নির্বাচন কমিশনের দফতরে জমা পড়ল ২৬০ অভিযোগ, নজর তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ