সব্জির বাজারে রসুন বেচছেন শাহরুখ খানের ছবির অভিনেতা, চিনতে পারলেন?

এই প্রথম নয়, সুনীল গ্রোভার এর আগেও পেঁয়াজ আবার কখনও ভুট্টা, আবার কখনও দুধ বিক্রি করতে দেখা গিয়েছে, আবার কখনও তাঁকে রিকশাও চালাতে দেখা গিয়েছে। আর তাঁর সবকটি ভিডিওই ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কখনও রাস্তার ধারে জামাকাপড় বিক্রি করছেন আবার কখনও শাকসব্জি, আবার কখনও রাস্তার ধারে ফুটপাথেই বিছানা পেতে শুয়ে পড়ছেন। এত বড় মাপের অভিনেতা হয়েও তাঁর এমন হাবভাব রীতিমতো বিস্মিত করেছিল সবাইকে। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, অভিনয় ছেড়ে দিলেন তিনি! সুনীল গ্রোভার, দেশের জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা’- থেকেই তাঁর বিশেষ পরিচিতি। এছাড়াও একাধিক সিরিয়াল, ছবিতেও কাজ করেছেন তিনি। তাঁর কমেডি অভিনয় মুগ্ধ করে সকলকে, কিন্তু প্রশ্ন হল, হঠাৎ তাঁর এমন বেশ হল কেন? যদিও কপিল শর্মার সঙ্গে বিরোধের কারণে তাঁকে এখন আর কপিল শর্মা শোয়ে দেখা যায়না। ‘দ্য কপিল শর্মা শো’-তে তিনি ডাঃ মাশূর গুলাটির চরিত্রে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

সুনীল সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয়, প্রায়শই রিল দিয়ে ভক্তদের বিনোদন দেন। সেখানেই কখনও উঠে আসে তিনি সব্জি বেচছেন, আবার কখনও রাস্তার ধারে ফুটপাথে শুয়ে আছেন। সম্প্রতি কৌতুক অভিনেতার নতুষ একটি ভিডিও ভক্তদের রীতিমতো চমকে দিল। সুনীলের শেয়ার করা সর্বশেষ ভিডিও তে দেখা যাচ্ছে, তিনি একটি সব্জির বাজারে রসুন বিক্রি করছেন। একেবারে সবজি বিক্রেতার গেটআপে রয়েছেন তিনি। তাঁর সামনে রসুনের স্তূপ। পাক্কা ব্যবসাদারের মতো তিনি রসুন ওজন করে বিক্রি করছেন। তাঁর অবস্থা খুবই খারাপ দেখাচ্ছে। ভিডিওটির ক্যাপশনে সুনীল লিখেছেন, “আমাদের আতারিয়া।”

এই প্রথম নয়, সুনীল গ্রোভার এর আগেও পেঁয়াজ আবার কখনও ভুট্টা, আবার কখনও দুধ বিক্রি করতে দেখা গিয়েছে, আবার কখনও তাঁকে রিকশাও চালাতে দেখা গিয়েছে। আর তাঁর সবকটি ভিডিওই ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল। তবে জানিয়ে রাখি, অভিনেতা তাঁর পেশা একেবারেই ছাড়েনি, হয়তো বা কোনও শুটের কাজে এমন করছেন বা সাধারণ মানুষের সঙ্গে ভাব বিনিময় করতে মজার ছলে এমন ভিডিও করেছেন। সুনীলের ভিডিও নিয়ে অনেকেই মজার মজার মন্তব্য করছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “ভাই, মনে হচ্ছে, আপনার উদ্দেশ্য রসুন বিক্রি করে কোটিপতি হওয়ার।” অন্য একজন লিখেছেন, “কপিল শর্মার সঙ্গে যোগ দিন, সবকিছু ঠিক হয়ে যাবে।” সুনীল কে পরবর্তীতে শাহরুখ খানের জওয়ান ছবিতে দেখা যাবে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের