‘দিকে দিকে আওয়াজ উঠছে, INDIA জিতবে’

‘আরে জিতেগা ভাই জিতেগা INDIA জিতেগা’। যার বক্তব্যে এই শ্লোগান উঠেছিল তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিশেক বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও একবার আত্মবিশ্বাসের সঙ্গেই তিনি জানিয়ে দিলেন ২৪’র ভোটের রেজাল্ট কী হতে চলেছে। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে যতটা প্রত্যয়ের সঙ্গে তিনি তা জানিয়েছিলেন, সেই একই প্রত্যয়ে তিনি ২৮ অগাস্টে তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) মঞ্চ থেকে জানিয়ে দিলেন, ‘দিকে দিকে আওয়াজ উঠছে, INDIA জিতবে। বিজেপি(BJP) হারবে। মোদি(Narendra Modi) হারবে। মানুষ জিতবে।’ তাঁর সেই বক্তব্যে সায় দিয়েছে তরুণ যুবা জনতাও। যে একুশের সভায় জনসুনামিতে ভেসে যায় কলকাতার ধর্মতলা চত্বর, সেই ধর্মতলারই মেয়ো রোড থেকে এদিন শ্লোগান উঠেছে, জিতবে কে?’ আওয়াজ উঠে আসে, ‘INDIA’। ‘আরে জিতেগা ভাই জিতেগা INDIA জিতেগা’। যার বক্তব্যে এই শ্লোগান উঠেছিল তিনি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিশেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

২৪’র যুদ্ধে বিজেপিকে রুখতে ২৬টি সমমনস্ক দল একজোট হয়েছে। বিরোধী এই জোটের নাম রাখা হয়েছে ‘INDIA’। সেই জোটকে ঘিরেই এখন স্বপ্ন দেখছে দেশের মানুষ। যদিও তার আগে এই বাংলার মাটিতেই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের কাছে হেরে ভূত হয়েছে বাম-বিজেপি-কংগ্রেসের মহাজোট। সেই প্রসঙ্গ তুলে ধরে এদিন অভিষেক বলেন, ‘মানুষের আশীর্বাদে ২০টি জেলাতেই তৃণমূল জয়ী হয়েছে। ১৯৭৮ এর পর থেকে বাংলায় দেখাতে পারবে না বিরোধীরা শাসক দলের থেকে দ্বিগুণ জমা দিয়েছে। দেড় লাখেরও বেশি মনোনয়ন জমা দিয়েছে যৌথ ভাবে সিপিআইএম, বিজেপি, কংগ্রেস। জিতবে। নজিরবিহীন মনোনয়ন জমা পড়েছে পঞ্চায়েত নির্বাচনে। সকলে ঐক্যবদ্ধ হয়ে মানুষের পঞ্চায়েত গড়েছি। রিমোট কন্ট্রোল টিপে বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্রের সরকার। তাঁদের হারাতেই INDIA গড়ে উঠেছে। দিকে দিকে আওয়াজ উঠছে, INDIA জিতবে।’

এর পাশাপাশি দলের ছাত্র সংগঠনের সদস্যদের অক্সিজেন দিয়ে বলেন, ‘গত বছর যে সমাবেশ মেয়ো রোডে সভা করেছিলাম। সেটা আমরা ২৯শে অগাষ্ট করেছিলাম। আগেরবার ২৮ শে অগাষ্ট রবিবার ছিল। একটা সমাবেশের সাফল্য নির্ভর করে তার জমায়েত এর ওপর। এই সমাবেশের জমায়েতের রেকর্ড, সব রেকর্ড ভেঙে দিয়েছে। আগামী দিনে আরোও জোরদার লড়াই করতে হবে। আজ তৃণমূল ছাত্র পরিষদের এই সমাবেশ জমায়েতের নিরিখে সর্বকালীন রেকর্ডের সৃষ্টি করেছে। আগামীদিনে আরও বড় রেকর্ড গড়তে হবে। বিজেপিকে হারাতে হবে। তৃণমূলকে জেতাতে হবে। দেশে সরকার গড়তে হবে। মোদি সরকারকে হঠাতে হবে।’

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের