যুদ্ধে নামার আগেই ভারতের সঙ্গে বন্ধুত্ব পোক্ত করলেন শাহিদ আফ্রিদি, কীভাবে?

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরার পথে বিমানবন্দরে শাহিদের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল বলিউড অভিনেতা সোহেল খান এবং আফতাব শিবদাসানির। তাঁদের কথোপকথনের ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়া কাপ ২০২৩ একেবারে নাকের ডগায়। সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের কাছে ইতিমধ্যেই টানটান উত্তেজনা শুরু হয়ে গিয়েছে, আগামী ২ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের এই ম্যাচ দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। দুই দল শেষ ২০১৩ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল। সুতরাং ১০ বছরের ব্যবধানে আবারও মাঠে লড়াইয়ের জন্যে প্রস্তুত দুই দল। রাজনৈতিক উত্তেজনার কারণে তাঁদের বৈঠক এখন মহাদেশীয় এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রতিযোগিতায় সীমাবদ্ধ। আগামী কয়েকদিনের মধ্যেই দুই দল মাঠে নামছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য প্রস্তুত। তার মাঝেই সম্প্রতি একটি ভাইরাল ভিডিও দুই দেশের বন্ধুত্বের আবারও প্রমাণ দিল।

কিংবদন্তি পাকিস্তানি ক্রিকেটার শাহীদ আফ্রিদির সঙ্গে কিছুদিন আগেই বলিউড অভিনেতা সুনীল শেট্টি দেখা করেছিলেন। সেই ভিডিয়োও দ্রুত বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সম্প্রতি আবারও বলিউড অভিনেতাদের সঙ্গে শাহিদ আফ্রিদির কথোপকথনের ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরার পথে বিমানবন্দরে শাহিদের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল বলিউড অভিনেতা সোহেল খান এবং আফতাব শিবদাসানির। তাঁদের কথোপকথনের ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শাহিদ আফ্রিদি নিজেই ভিডিওটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “গত ৪০ দিন ধরে ইউএস মাস্টার্স T10 এবং শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের জন্য একাধিক দাতব্য ইভেন্টে কাজ করার জন্য কানাডায় ছিলাম। আমি পাকিস্তানকে খুব মিস করি। একটা বিষয় নিশ্চিত, খেলাধুলা, বিশেষ করে ক্রিকেটি দেশকে জোড়া লাগায়। এই খেলা আমি ভালোবাসি।” ভিডিওতে তিন তারকাকে বেশ হাসিখুশির মেজাজে দেখা গিয়েছে। তবে বর্তমানে আফতাব বা সলমনের ভাই সোহেল দুজনেই অভিনয় থেকে বিরতিতে আছেন। ভিডিওটি ভাইরাল হওয়া মাত্রই ভক্তরা শাহিদ আফ্রিদিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কেউ কেউ বলেছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের আর শত্রুতা রাখা উচিত নয়, বন্ধুত্ব করা উচিত। আর শাহিদ আফ্রিদির খেলার প্রশংসা করেছেন।

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সিদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের