টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাবরের, দলে ফিরলেন রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি: কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি ভারত ও পাকিস্তান। ইতিমধ্যেই টস সম্পন্ন হয়েছে। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাবর আজম। মূলত রোহিতদের অল্প রানে বেঁধে রাখতেই ওই সিদ্ধান্ত নিয়েছেন পাক অধিনায়ক। চার পেসারকে দিয়ে আক্রমণ শানিয়ে চাপ তৈরি করতে চাইছেন প্রতিপক্ষের উপরে।

পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে দীর্ঘদিন বাদে প্রথম একাদশে রাখা হয়েছে কে এল রাহুলকে। সেই সঙ্গে দলে ফেরানো হয়েছে যশপ্রীত বুমরাকে। নেপালের বিরুদ্ধে যে দল খেলেছিল সেই দল থেকে বাদ গিয়েছেন শ্রেয়াস আইয়ার ও মহম্মদ সামি। আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলার সুবাদে রাখা হয়েছে ঈশান কিশনকে। হাই ভোল্টেজ ম্যাচে দু’দলের প্রথম একাদশে কারা রয়েছেন এক বার চোখ বুলিয়ে নেওয়া যাক।

ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাদেজা, কে এল রাহুল, ঈশান কিশন, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ।

পাকিস্তানের প্রথম একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জমান, ইমাম উল হক, সলমন আলি আঘা, ইফতিকার আহমেদ, মহম্মদ রিজ়‌ওয়ান, ফাহিম আশরফ, নাসিম শাহ, শাহিন আফ্রিদি এবং হারিস রউফ।

ভারত-পাক ম্যাচের আগে খানিকটা স্বস্তি দিয়েছে আবহাওয়ার পূর্বাভাস। ক্যান্ডিতে বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল রোহিত শর্মা-বাবর আজমদের ম্যাচ। পাকিস্তানের ব্যাটিংয়ের সময়ে একটিও বল মাঠে গড়ানো সম্ভব হয়নি। তবে এদিন আবহাওয়া অফিসের পক্ষ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, এদিন সন্ধে সাতটা পর্যন্ত বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। ফলে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মুখে হাসি ফুটেছে।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর