দু’দিনের ঝটিকা সফরে ঢাকায় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দু’দিনের ঝটিকা সফরে রবিবার রাতে ঢাকায় পৌঁছলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লালগালিচার পাশাপাশি রাষ্ট্রীয় সংবর্ধনাও দেওয়া হয়। ৩৩ বছর বাদে এই প্রথম কোনও ফরাসি প্রেসিডেন্ট বাংলাদেশের মাটিতে পা রাখলেন। রাতেই ইন্টার  কন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজের আসরে যোগ দেন ম্যাক্রোঁ। ওই নৈশভোজের আসরেই গত কয়েক বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তনে ঢাকার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।   

বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সফরের দ্বিতীয় দিনে সোমবার সকালে ৩২ ধানমন্ডি রোডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে যাবেন ফরাসি প্রেসিডেন্ট। সেখানে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন। সেখান থেকে সোজা পৌঁছবেন গণভবনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে। তার মধ্যে রয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ, বিমান ক্রয় ও স্থানীয় সরকার প্রকল্পে অর্থায়ন। বৈঠক শেষে দুই রাষ্ট্রপ্রধান যৌথ সাংবাদিক সম্মেলনও করতে পারেন। দুপুরেই ঢাকা ত্যাগ করে প্যারিসের উদ্দেশে রওনা হবেন ফরাসি প্রেসিডেন্ট।

২০২১ সালের নভেম্বর মাসে ম্যাক্রোঁর আমন্ত্রণে সাড়া দিয়ে ফ্রান্স সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সফরেই ফরাসি প্রেসিডেন্টকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান বঙ্গবন্ধু কন্যা। উল্লেখ্য, ১৯৯০ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশে এসেছিলেন। তার পরে ইউরোপের অন্যতম শক্তিশালী দেশটির আর কোনও রাষ্ট্রপ্রধান বাংলাদেশের মাটিতে পা রাখেননি। ফলে ম্যাক্রোঁর সফরকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছেন কূটনীতিবিদরা।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু