মায়ানমারকে অত্যাধুনিক যুদ্ধবিমান পাঠাল রাশিয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মায়ানমারের হাতে এবার রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান। রাশিয়ার ভ্লাদিভোস্টকে শুরু হয়েছে ইস্টার্ন ইকোনমিক ফোরাম। তখনই মায়ানমারের বাণিজ্যমন্ত্রী চার্লি থান জানিয়েছেন, দুটি যুদ্ধবিমান পাঠিয়েছে রাশিয়া। ২০২২ সালে মোট ৬টি এসইউ-৩০এসএমই যুদ্ধবিমান কেনার বিষয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি হয় মায়ানমারের।  সেই অনুযায়ী এসইউ-৩০ যুদ্ধবিমানের প্রথম চালান মায়ানমারে পৌঁছেছে।

রাশিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত অস্ত্র রফতানিকারক রোসোবোরন এক্সপোর্টের তথ্যমতে, এসইউ-৩০এসএসই হলো একটি ‘মাল্টি-রোল’ যুদ্ধবিমান। আকাশপথে শত্রুর ওপর হামলা চালাতে এবং নির্ভুলভাবে নিশানা গুঁড়িয়ে দিতে সিদ্ধহস্ত।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ইস্ট ইকোনমিক ফোরামে রাশিয়া-মায়ানমারের মধ্যে নতুন বেশ কয়েকটি চুক্তি সই হতে পারে। মায়ানমারের সামরিক শাসকদের প্রতি রাশিয়ার সমর্থন গ্রহণযোগ্য নয় বলে আগেই সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। জান্তার কাছে আরও অস্ত্র সরবরাহ মায়ানমারের চলতি সংঘাতে আরও নতুন মাত্রা দেবে বলেই ধারণা আন্তর্জাতিক মহলের।

‘দেশের পরিবর্তনের জন্যে ভোট দিন’, ইজরায়েলি নাগরিকদের বার্তা অভিনেত্রী গাল গ্যাডটের

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের